ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৮ সেপ্টেম্বর ২০২৬ ৩ আশ্বিন ১৪৩৩
ওমিক্রন নিয়ে নতুন সুখবর গবেষকদের
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 23 December, 2021, 11:37 AM

ওমিক্রন নিয়ে নতুন সুখবর গবেষকদের

ওমিক্রন নিয়ে নতুন সুখবর গবেষকদের

করোনাভাইরাসের ওমিক্রন ধরনে আক্রান্ত রোগীদের হাসপাতালে থাকার ঝুঁকি ডেলটায় আক্রান্তদের তুলনায় ৪০ থেকে ৪৫ শতাংশ কম। লন্ডনের ইমপিরিয়াল কলেজের প্রকাশিত গবেষণায় এমন তথ্য পাওয়া গেছে।

যুক্তরাজ্যে ১ থেকে ১৪ ডিসেম্বরের মধ্যে পাওয়া পিসিআর টেস্টের তথ্য বিশ্লেষণ করে গবেষকেরা জানান, গবেষণা চলাকালে বিভিন্ন তথ্যের গড় পর্যবেক্ষণের ভিত্তিতে তাঁরা দেখেছেন, ডেলটার তুলনায় ওমিক্রনে সংক্রমিত হলে হাসপাতালে থাকার ঝুঁকি কম থাকে।

স্কটল্যান্ড ও যুক্তরাজ্যের প্রাথমিক গবেষণার ফলাফল থেকেও এমন তথ্য জানা গেছে। স্কটিশ গবেষণার সহলেখক জিম ম্যাকমানামান বলেন, পর্যবেক্ষণ, পরিসংখ্যান বিশ্লেষণের ভিত্তিতে এই সুখবর দেওয়া যায় যে অমিক্রনে সংক্রমিত হলে হাসপাতালে থাকার ঝুঁকি কম।

স্কটিশ ওই গবেষণা আরও বলছে, নভেম্বর ও ডিসেম্বর মাসে করোনাভাইরাসের ডেলটা ও ওমিক্রন ধরনে যারা আক্রান্ত হয়েছে, তাদের তথ্য বিশ্লেষণ করে এমন তথ্য পাওয়া গেছে। দেখা গেছে,ওমিক্রনে আক্রান্ত হলে ডেলটার তুলনায় হাসপাতালে থাকার ঝুঁকি দুই-তৃতীয়াংশ কমে যায়।

সংক্ষিপ্ত পরিসরে ওই গবেষণাটি করা হয়। গবেষণার আওতায় যাঁরা ছিলেন, তাঁদের মধ্যে ৬০ বছরের নিচে কেউ হাসপাতালে ভর্তি হননি।

যুক্তরাজ্যে আরেকটি গবেষণায় দেখা গেছে, ডেলটার তুলনায় ওমিক্রনে আক্রান্ত হলে হাসপাতালে থাকার ঝুঁকি ২০ থেকে ২৫ শতাংশ কম।

ইমপিরিয়াল কলেজ লন্ডনের গবেষক আজরা ঘানি এক বিবৃতিতে বলেন, বুস্টার ডোজ টিকা হাসপাতালে যাওয়ার ঝুঁকি কমাতে পারে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status