ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১৬ সেপ্টেম্বর ২০২৬ ১ আশ্বিন ১৪৩৩
আবহাওয়া একই রকম থাকবে আরও ৫ দিন
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 23 December, 2021, 11:52 AM

আবহাওয়া একই রকম থাকবে আরও ৫ দিন

আবহাওয়া একই রকম থাকবে আরও ৫ দিন

দেশে আগামী পাঁচ দিন আবহাওয়া পরিস্থিতিতে তেমন কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে চলতি মাসের শেষ দিকে গিয়ে তাপমাত্রা কিছু বাড়তে পারে।

এই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাসে আরও বলা হয়েছে, এ মাসে নতুন করে আর শৈত্যপ্রবাহের আশঙ্কা কম।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ওমর ফারুক গতকাল বুধবার প্রথম আলোকে বলেন, আজ বৃহস্পতিবার ও আগামীকাল শুক্রবার তাপমাত্রা সামান্য কিছুটা কমতে অথবা বাড়তে পারে। বৃষ্টির সম্ভাবনাও কম। সিলেটে গত মঙ্গলবার রাতে বৃষ্টি হয়েছিল। মেঘলা আবহাওয়া আজও বিরাজ করতে পারে।

রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় কয়েক দিন ধরে বেশি শীত পড়ছে। চলতি সপ্তাহে কয়েকটি জেলার তাপমাত্রা শৈত্যপ্রবাহের পর্যায়ে নেমে যায়। গতকালও ঢাকায় শীত ছিল। তবে আকাশ ছিল মেঘলা।

আবহাওয়া অধিদপ্তর গতকাল বুধবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানিয়েছে, দেশের ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ জেলা এবং সিলেট ও ময়মনসিংহ বিভাগে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আকাশ মেঘলা থাকতে পারে। কোথাও কোথাও কুয়াশা পড়তে পারে। দিনে ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

দেশে গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফে ২৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় গতকাল সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৫ ডিগ্রি সেলসিয়াস।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status