ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৩ জুন ২০২৬ ৯ আষাঢ় ১৪৩৩
উটের ভাড়া সাড়ে চার কোটি টাকা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 23 December, 2021, 1:45 PM

উটের ভাড়া সাড়ে চার কোটি টাকা

উটের ভাড়া সাড়ে চার কোটি টাকা

সৌদি আরবে মাত্র ৪৮ ঘণ্টার জন্য কয়েক প্রজাতির উট ভাড়া দিয়েছেন এক ব্যক্তি। আর এই ভাড়া হিসেবে তিনি পাচ্ছেন ২০ লাখ রিয়াল (চার কোটি ৫৬ লাখ ৮৮ হাজার টাকা প্রায়)। বুধবার সৌদি গেজেট এ তথ্য জানিয়েছে।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, উটগুলোর মালিক আব্দুল্লাহ বিন ওউদা। সৌদি আরবের ইতিহাসে উট ভাড়ার সর্বোচ্চ রেকর্ড এটি।

সৌদি ক্যামেল ক্লাবের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ফাহাদ বিন হিথলিন এক টুইটে বলেছেন, আজ উটের বিশ্বে শব্দের প্রতিটি অর্থে একটি ঐতিহাসিক দিন। আব্দুল্লাহ বিন ওউদা ইঞ্জির সাথে সর্বকালের সবচেয়ে বড় উট ভাড়ার চুক্তি সম্পন্ন করেছেন। এই ভাড়া কয়েক প্রজাতির উটকে মাত্র ৪৮ ঘণ্টার ভাড়ার জন্য।

প্রসঙ্গত, আরব জীবনে যুগে যুগে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে উট। মরুভূমির এই বাহনটি সৌদি ঐতিহ্য ও সংস্কৃতির প্রতীক হিসাবে বিবেচিত হয়। আরব জীবনে যাতায়াত, খাদ্য, বিনোদন ইত্যাদিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে উট।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status