ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১০ সেপ্টেম্বর ২০২৬ ২৬ ভাদ্র ১৪৩৩
বিপিএল শুরুর দিন-তারিখ চূড়ান্ত
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 23 December, 2021, 1:43 PM

বিপিএল শুরুর দিন-তারিখ চূড়ান্ত

বিপিএল শুরুর দিন-তারিখ চূড়ান্ত

আগেই জানানো হয়েছিল, বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসর শুরুর সম্ভাব্য তারিখ ২০ জানুয়ারি। তবে বুধবার বিকেলে বিপিএল গভর্নিং কাউন্সিলের বৈঠক শেষে রাতে আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিপিএল শুরুর তারিখ জানিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সবকিছু ঠিক থাকলে আগামী ২১ জানুয়ারি শুরু হবে বিপিএলের এবারের আসর। এবারও বিপিএলের নামকরণ করা হয়েছে বঙ্গবন্ধুর নামে। তাই বিপিএলের নাম হবে বঙ্গবন্ধু বিপিএল-২০২২। এই আসরের ফাইনাল অনুষ্ঠিত হবে ১৮ ফেব্রুয়ারি।

বিপিএলের খেলার ভেন্যুও চূড়ান্ত করা হয়েছে। এবার দেশের তিনটি ভেন্যুতে বিপিএল অনুষ্ঠিত হবে। এগুলো হচ্ছে ঢাকার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম এবং সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম।

শুধু বিপিএল শুরুর তারিখই নয়, প্লেয়ার্স ড্রাফট কোন দিন অনুষ্ঠিত হবে বিসিবির পক্ষ থেকে সে তারিখও জানিয়ে দেয়া হয়েছে। আগামী সোমবার (২৭ ডিসেম্বর) অনুষ্ঠিত হবে বিপিএলের প্লেয়ার্স ড্রাফট।

ফল কমানোর গুঞ্জন উঠলেও এবারও ছয় দলেরই টুর্নামেন্ট হবে। যদিও বিকেলে সংবাদ মাধ্যমের সামনে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক জানিয়েছেন, ছয় দলের জন্য এখনও ছয়টি ফ্রাঞ্চাইজি চূড়ান্ত হয়নি।

ইসমাইল হায়দার মল্লিক আরো জানিয়েছেন, এবার বিপিএলের চ্যাম্পিয়ন দল বিসিবির কাছ থেকে ১ কোটি টাকা পাবে। এছাড়া রানার আপ অর্থাৎ দ্বিতীয় স্থান অর্জন করা দল প্রাইজমানি হিসেবে পাবে ৫০ লাখ টাকা।

এবারের বিপিএলে উদ্বোধনী অনুষ্ঠান হওয়ার কোনো সম্ভাবনা নেই জানিয়ে মল্লিক বলেন, করোনা পরিস্থিতি ও ঠাসা সূচির কারণে উদ্বোধনী অনুষ্ঠান আয়োজনের সম্ভাবনা ক্ষীণ।

তার ভাষায়, ‘আজ অনেক বোর্ড পরিচালক ছিলেন, সভাপতি ছিলেন। সবার সাথে এ নিয়ে আলোচনা হয়েছে। এখন যে পরিস্থিতি, তাতে একটু কঠিন। এখনই একদম না বলে দিচ্ছি না। তবে না হওয়ার সম্ভাবনাই বেশি।’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status