ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৩ জুন ২০২৬ ৯ আষাঢ় ১৪৩৩
সকালের কফিই পারে ওজন কমাতে, জেনে নিন কী ভাবে!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 23 December, 2021, 1:54 PM
সর্বশেষ আপডেট: Thursday, 23 December, 2021, 1:59 PM

সকালের কফিই পারে ওজন কমাতে, জেনে নিন কী ভাবে!

সকালের কফিই পারে ওজন কমাতে, জেনে নিন কী ভাবে!

কনকনে ঠাণ্ডায় শীতের সকাল শুরু করতে এক কাপ গরম কফির চেয়ে আর কী ভালো হতে পারে! যা শুধুমাত্র ঘুম থেকে উঠে সতেজ হতেই সাহায্য করে না, একইসঙ্গে এমন সব বিষয়ে সাহায্য করে যার জন্য কফি বিশ্বের সবচেয়ে জনপ্রিয় পানীয়। তবে অতিরিক্ত কফি খেলে ডিহাইড্রেশন, অনিদ্রা এবং অস্বস্তি হতে পারে। এমনকী সঠিকভাবে না খেলে কফি ওজন কমানোর প্রক্রিয়ায় বাধা তৈরি করতে পারে। তাই ফিট থাকতে কফি পানের এই ৫ বিষয় জেনে রাখা দরকার
চিনি বাদ

ওজন কমাতে গেলে চিনি যে ডায়েটে রাখা চলবে না সে বিষয় আমাদের সকলেরই জানা৷ তবে চিনি মানে শুধু সাদা চিনি নয়, কফিতে দেওয়া চলবে না ব্রাউন সুগারও৷ কারণ চিনিতে রয়েছে শুধু ক্যালোরি এবং কোনও পুষ্টি নেই। তাই চিনি দিয়ে কফি খেলে শুধু ক্যালোরি বাড়বে। একই সঙ্গে চিনি খেলে এনার্জি কমে গিয়ে অলসতা চলে আসে৷ তাই ওজন কমাতে চিনি ছাড়া অথবা এক চা চামচ গুড় দিয়ে কফি খাওয়া যায়৷

ক্রিম নয়

কফি স্বাস্থ্যকর করে তুলতে কোনো ক্রিম মেশানো চলবে না। এমনকী স্প্রিঙ্কল এবং সিরাপও সীমিতভাবে দিতে হবে৷ কারণ এই ধরনের টপিংগুলি রিফাইন্ড সুগারে ভরা থাকে বলে এতে স্বাস্থ্যের কোনও উপকার হয় না৷ তাই কোনও কাফেতে অর্ডার দেওয়ার আগে অবশ্যই এগুলো বাদ দেওয়ার কথা বলে দেওয়া উচিত।

অতিরিক্ত পান করা চলবে না

কফি মেটাবলিজম বাড়ায় এবং অতিরিক্ত ক্যালোরি বার্ন করতে সাহায্য করে ঠিকই, কিন্তু বেশি পরিমাণে খেলে এটি স্বাস্থ্যের ক্ষতি করতে পারে৷ সাধারণত একজন ব্যক্তির একদিনে ২ কাপ অর্থাৎ ২৫০ মিলি. ক্যাফেইন খাওয়া উচিত৷ যার থেকে বেশি খেলে পেটে ব্যথা, রক্তে অ্যাসিডের মাত্রা বেড়ে যাওয়া, হৃদস্পন্দন অনিয়মিত বা বেড়ে যাওয়া এবং হার্টে রক্ত সঞ্চালন কমে যেতে পারে।

খুব বেশি দুধ দেওয়া যাবে না

দুধ অবশ্যই স্বাস্থ্যকর খাবার এবং ওজন কমাতেও সাহায্য করে, কিন্তু বেশি দুধ দিয়ে কফি খাওয়া মোটেও ভালো না। বরং বাড়তি মেদ ঝরাতে ব্ল্যাক কফি খাওয়া ভালো। জলে গুলে কফি খেলে মেটাবলিজম বাড়ে এবং ক্যালোরি না বেড়ে শরীরে এনার্জি আসে৷ তবে ব্ল্যাক কফি পছন্দ না করলে, ৩-৪ চামচ দুধ দিয়ে স্বাদ বাড়ানো যায়৷

দুপুর ২টোর পরে ক্যাফেইন আর নয়

দিনের মাঝে অলসতা কাটাতে অনেকেই কফির কাপে চুমুক দেন। এটা ঠিকই যে কড়া কফি এনার্জি দেয় এবং মনোযোগ বাড়ায়৷ কিন্তু বেলা ২টোর পরে কফি খেলে রাতের ঘুমের ব্যাঘাত ঘটতে পারে। এমনকী তা ব্রেনের কাজেও প্রভাব ফেলে৷ সেক্ষেত্রে লাঞ্চের পরে কফি খেতে হলে ডিক্যাফ বেছে নেওয়াই শ্রেয়!


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status