ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৯ জুন ২০২৬ ১৫ আষাঢ় ১৪৩৩
চুল দিয়েই টেনে নিলেন ১২ হাজার কেজির বাস! (ভিডিও)
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 6 January, 2022, 7:35 PM

চুল দিয়েই টেনে নিলেন ১২ হাজার কেজির বাস! (ভিডিও)

চুল দিয়েই টেনে নিলেন ১২ হাজার কেজির বাস! (ভিডিও)

রাস্তায় হঠাৎ গাড়ি নষ্ট হলে কয়েকজন মিলে ঠেলে কাছের গ্যারেজে নিয়ে যাওয়ার ঘটনা প্রায়ই চোখে পড়ে। তবে কয়েকজন নয়, শুধু একজন নারীই টেনে নিয়ে গেলেন ১২ হাজার ২১৬ কেজি ওজনের আস্ত ট্রাক। তাও হাত দিয়ে নয়, নিজের চুল দিয়ে!

কী বিশ্বাস হচ্ছে না? সম্প্রতি গিনেস বুক কর্তৃপক্ষ তাদের ভ্যারিফাইড ইনস্টাগ্রাম পেজে শেয়ার করেছেন এই ঘটনার ভিডিও।

 ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ওই প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের নাগরিক আশা রানী ২০১৬ সালে ওই রেকর্ড করে গিনেস বুকে ঠাঁই করে দেন। তবে গিনেস বুক কর্তৃপক্ষ ওই ঘটনার ভিডিও সম্প্রতি শেয়ার করার পর ফের আলোচনায় আসে আশা রানী। আশা রানীকে ‘লৌহ রানী’ খেতাব দেওয়া হয়।

ওই ভিডিওতে দেখা গেছে, লাল ও ধূসর রঙের ডাবলডেকার বাসটির সামনের অংশের সঙ্গে আশার চুল দড়ি দিয়ে শক্ত করে বাঁধা। আশা রানী পেছনের দিকে হাঁটা শুরু করলে বাসটিও সামনে এগুতে থাকে।

তবে শুধু চুল দিয়ে গাড়ি টানাই নয়, আশা রানীর ঝুলিতে রয়েছে শক্তি প্রদর্শনের একাধিক রেকর্ড।

গিনেস বুক কর্তৃপক্ষ জানিয়েছে, আশা রানীর প্রদর্শনের জন্য একাধিক রেকর্ড রয়েছে। কান দিয়ে ভারি গাড়ি টানা (নারী), চুল দিয়ে সবচেয়ে বেশি ওজন তোলা (নারী) এবং চোখের পাতার সাহায্যে ভারি ওজন তোলার (নারী) রেকর্ডও আশা রানীর।

আশা রানীর এসব রেকর্ডের মধ্যে সবচেয়ে আলোড়ন তুলেছিল চোখের পাতা দিয়ে ১৫.১৫ কেজি তোলার রেকর্ড। ২০১৪ সালে এই রেকর্ড গড়েন তিনি।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status