ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১ জুলাই ২০২৬ ১৭ আষাঢ় ১৪৩৩
পাকিস্তান সুপ্রিম কোর্টে প্রথম নারী বিচারক হচ্ছেন আয়েশা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 7 January, 2022, 1:06 PM

পাকিস্তান সুপ্রিম কোর্টে প্রথম নারী বিচারক হচ্ছেন আয়েশা

পাকিস্তান সুপ্রিম কোর্টে প্রথম নারী বিচারক হচ্ছেন আয়েশা

প্রথমবারের মতো সুপ্রিম কোর্টে নারী বিচারক নিয়োগ দিতে যাচ্ছে পাকিস্তান। ৫৫ বছর বয়সী ওই বিচারপতির নাম আয়েশা মালিক। তাকে সুপ্রিম কোর্টের বিচারক করার পক্ষে বৃহস্পতিবার বিচারকদের পদোন্নতি বিষয়ক সিদ্ধান্ত গ্রহণ কমিশন ভোট দিয়েছে।  

শুক্রবার সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকার প্রতিবেদনে বলা হয়েছে, গতবছর নয় সদস্য বিশিষ্ট দল শীর্ষ আদালতে তার পদোন্নতি নিয়োগ নিশ্চিতকরণ প্রত্যাখ্যান করেছিল। এবারও তাকে সুপ্রিম কোর্টের বিচারক বানানোর বিরোধিতা করেছেন অনেক আইনজীবী ও বিচারকরা।

তারা বলছেন, সিনিয়রদের তালিকা লঙ্ঘন করে তাকে এই নিয়োগ দেওয়া হচ্ছে। আয়েশা মালিক নিম্ন আদালতের শীর্ষ তিন প্রবীণ বিচারকের মধ্যে ছিলেন না।

বেশ কয়েকটি আইনজীবী সংস্থার সদস্যরা এই নিয়োগ নিয়ে আদালতের কার্যক্রম বর্জন এবং ধর্মঘট করার হুমকি দিয়েছেন। তারা বলছেন, সুপ্রিম কোর্টের বিচারকদের মনোনয়নের জন্য নির্দিষ্ট যে মানদণ্ড রয়েছে এই ক্ষেত্রে তা উপেক্ষা করা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status