|
গৃহঋণ ও আবাসন সেবায় আইপিডিসি-বিটিআইয়ের যৌথ উদ্যোগ
নতুন সময় ডেস্ক
|
![]() গৃহঋণ ও আবাসন সেবায় আইপিডিসি-বিটিআইয়ের যৌথ উদ্যোগ আইপিডিসি ফাইন্যান্স পিএলসি-এর পক্ষে প্রতিষ্ঠানটির হেড অব রিটেইল বিজনেস মোহাম্মদ মনিরুল ইসলাম এবং বিটিআই-এর পক্ষে এক্সিকিউটিভ ডিরেক্টর (মার্কেটিং) মাশরুর হাসান মিম সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে আইপিডিসি ফাইন্যান্সের হেড অব ডিস্ট্রিবিউশন (রিটেইল বিজনেস) মোহাম্মদ শহিদুল ইসলাম, হেড অব মর্টগেজ (রিটেইল বিজনেস) মেহেদী মাহমুদ খান এবং হেড অব হোম লোন সেলস (মেট্রো) মো. ইমরান হোসেন উপস্থিত ছিলেন। বিটিআই-এর পক্ষে উপস্থিত ছিলেন জেনারেল ম্যানেজার (সেলস) চঞ্চল মজুমদার, সিনিয়র ম্যানেজার (মার্কেটিং) মোহাম্মদ জাকির হোসেন, সিনিয়র এক্সিকিউটিভ (মার্কেটিং) মো. রকিবুল ইসলাম অনিকসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এই অংশীদারিত্বের আওতায় বিটিআই-এর নির্বাচিত আবাসন প্রকল্পের ক্রেতারা বিশেষ বুকিং উপহার, অ্যাপার্টমেন্টের ওপর বিশেষ মূল্যছাড়, প্রতিযোগিতামূলক সুদের হারে গৃহঋণ এবং ঋণ প্রসেসিং ফিতে ছাড় পাবেন। এছাড়া গ্রাহকদের জন্য আরও সহজ ও কার্যকর সেবা নিশ্চিত করতে দুই প্রতিষ্ঠান যৌথভাবে ডিজিটাল প্রচারণা ও বিপণন কার্যক্রম পরিচালনা করবে। এই উদ্যোগের ফলে আবাসন নির্বাচন থেকে শুরু করে গৃহঋণের অর্থায়ন পুরো প্রক্রিয়াটি আরও সহজ, দ্রুত ও ঝামেলামুক্ত হবে। একই সঙ্গে গ্রাহকরা একটি সমন্বিত প্ল্যাটফর্মের মাধ্যমে সম্পত্তি ক্রয় এবং অর্থায়ন-সংক্রান্ত সেবা গ্রহণের সুযোগ পাবেন। আইপিডিসি ফাইন্যান্স পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক রিজওয়ান দাউদ শামস বলেন, গ্রাহকদের জন্য গৃহঋণকে আরও সহজলভ্য ও সুবিধাজনক করে তোলাই আইপিডিসির অন্যতম অঙ্গীকার। বিটিআই-এর সঙ্গে এই অংশীদারিত্বের মাধ্যমে বিশ্বস্ত আর্থিক সেবা ও মানসম্পন্ন আবাসন সমাধানকে একত্রিত করে আমরা গ্রাহকদের জন্য আরও উন্নত, সহজ ও নির্ভরযোগ্য গৃহঋণ সেবা নিশ্চিত করতে চাই এবং নিজস্ব বাড়ির স্বপ্ন পূরণের পথকে আরও সহজ করে তুলতে চাই। বিটিআই-এর এক্সিকিউটিভ ডিরেক্টর (মার্কেটিং) মাশরুর হাসান মিম বলেন, মানসম্মত আবাসনকে আরও বেশি মানুষের নাগালের মধ্যে নিয়ে আসা এই অংশীদারিত্বের লক্ষ্য। বিটিআই-এর আবাসন উন্নয়ন অভিজ্ঞতা এবং আইপিডিসির অর্থায়ন সক্ষমতার সমন্বয়ে গ্রাহকরা আরও সহজ, সাশ্রয়ী ও নির্ভরযোগ্যভাবে নিজস্ব বাড়ি কেনার সুযোগ পাবেন বলে আমি আশা করি। এই অংশীদারিত্বের মাধ্যমে আইপিডিসি ফাইন্যান্স উদ্ভাবনী আর্থিক সমাধান এবং কৌশলগত সহযোগিতার মাধ্যমে দেশের আবাসন খাতে ইতিবাচক অবদান রাখার পাশাপাশি ব্যক্তি ও পরিবারের নিজস্ব বাড়ির স্বপ্ন বাস্তবায়নে আরও কার্যকর ভূমিকা পালন করবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
