ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১ জুলাই ২০২৬ ১৭ আষাঢ় ১৪৩৩
রাশিয়াকে আলোচনায় বসার আহ্বান জেলেনস্কির
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 19 March, 2022, 4:43 PM

রাশিয়াকে আলোচনায় বসার আহ্বান জেলেনস্কির

রাশিয়াকে আলোচনায় বসার আহ্বান জেলেনস্কির

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মস্কোকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন। শনিবার ভোরে প্রকাশিত ভাষণে তিনি এ আহ্বান জানান। খবর আল জাজিরার।

ইইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, আমি চাই সবাই এখন আমার কথা শুনুক, বিশেষ করে মস্কোতে। বৈঠকের সময় এসেছে, কথা বলার সময় এসেছে। জেলেনস্কি বলেন, ইউক্রেনের জন্য আঞ্চলিক অখণ্ডতা এবং ন্যায়বিচার পুনরুদ্ধারের সময় এসেছে। অন্যথায়, রাশিয়ার ক্ষতি এমন হবে যে এটি পুনরুদ্ধার করতে আপনাকে কয়েক প্রজন্ম সময় লাগবে।

বক্তব্যে জেলেনস্কি হামলার শিকার শহরগুলোতে মানবিক সহায়তা পৌঁছাতে বাধা দেওয়ার অভিযোগ করেছেন রাশিয়ার বিরুদ্ধে। তিনি বলেন, এটি একটি সুচিন্তিত কৌশল। এটি যুদ্ধাপরাধ। তাদের এ জন্য জবাব দিতে হবে।

উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনের দোনবাস অঞ্চলে সামরিক অভিযানের নির্দেশ দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status