ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১ জুলাই ২০২৬ ১৭ আষাঢ় ১৪৩৩
মদ্যপান করে বন্ধুর স্ত্রীকে রং মাখানো নিয়ে গোলমাল, অতঃপর...
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 19 March, 2022, 5:12 PM

মদ্যপান করে বন্ধুর স্ত্রীকে রং মাখানো নিয়ে গোলমাল, অতঃপরins class=

মদ্যপান করে বন্ধুর স্ত্রীকে রং মাখানো নিয়ে গোলমাল, অতঃপর

বন্ধুর স্ত্রীকে রং মাখানো নিয়ে গোলমাল। ওই ঘটনা নিয়ে গুলিতে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে (১৮ মার্চ) ভারতের কলকাতার রিজেন্ট পার্ক এলাকায় এই ঘটনা ঘটে।

দেশটির পুলিশ সূত্রে জানা যায়, কলকাতার ১১৪ নম্বর ওয়ার্ডে এক নারীকে রং দেওয়াকে জেরা গণ্ডগোল শুরু হয়। সেই ঘটনা থামে মারামারিতে গিয়ে। শেষে গুলি চলে দিলীপ সিংহ নামে এক যুবককে এসএসকেএম হাসপাতালে। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই পাড়ার এক যুবক তার বন্ধুর স্ত্রীকে রং মাখাতে গিয়েছিলেন। কিন্তু বাধা দেন ওই বন্ধু। তার অভিযোগ, বন্ধু-সহ কয়েক জন যুবক মদ্যপান করে রং মাখাতে এসেছিলেন। তারা খারাপ মন্তব্য করেন। সেই কারণে তাদের বাধা দেওয়া হয়। তাতেই গণ্ডগোল বেধে যায়। সেই গণ্ডগোলে জড়িয়ে পড়েন স্থানীয় কয়েক জন। হঠাৎ গুলি করলে গুলিবিদ্ধ হন দিলীপ। পরে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status