ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২ জুলাই ২০২৬ ১৭ আষাঢ় ১৪৩৩
রাস্তা থেকে তুলে নিয়ে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে গণধর্ষণ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 19 March, 2022, 5:35 PM

রাস্তা থেকে তুলে নিয়ে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে গণধর্ষণ

রাস্তা থেকে তুলে নিয়ে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে গণধর্ষণ

খুলনা নগরীতে রাস্তা থেকে তুলে নিয়ে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। শুক্রবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে নগরীর খানজাহান আলী থানার শিরোমনি এলাকার তেঁতুলতলা রেলক্রসিংয়ের পাশে একটি গ্যারেজে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে খানজাহান আলী থানায় চারজনের নাম উল্লেখ করে মামলা করেছেন। তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি আছেন।

মামলার আসামিরা হলেন- কামরুল, জীবন, সুমন ও আলা। এদের মধ্যে কামরুলকে গ্রেপ্তার করা হয়েছে।

সূত্র জানায়, গতকাল রাতে ওই গৃহবধূ ও তার স্বামী তেঁতুলতলা রেলক্রসিংয়ের পাশে কামরুলের গ্যারেজের সামনে দিয়ে যাচ্ছিলেন। এ সময় চার থেকে পাঁচজন লোক তাদের তুলে গ্যারেজের মধ্যে নিয়ে যায়। এরপর স্বামীকে বেধে রেখে ওই গৃহবধূকে চার থেকে পাঁচজনে ধর্ষণ করেন।

খানজাহান আলী থানার ওসি প্রবীর কুমার বিশ্বাস জানান, ভুক্তভোগী নারীকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে। রাতেই অভিযান চালিয়েএক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার (দৌলতপুর সার্কেল) আবু জাফর বলেন, ভুক্তভোগী বাদী হয়ে চার জনের নামে মামলা করেছেন। ওই নারীকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status