ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২ জুলাই ২০২৬ ১৭ আষাঢ় ১৪৩৩
নিজের প্রযোজনা সংস্থা থেকে সরে দাঁড়ালেন আনুশকা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 19 March, 2022, 5:49 PM

নিজের প্রযোজনা সংস্থা থেকে সরে দাঁড়ালেন আনুশকা

নিজের প্রযোজনা সংস্থা থেকে সরে দাঁড়ালেন আনুশকা

ভাইয়ের সঙ্গে চলচ্চিত্র প্রযোজনা সংস্থা খুলেছিলেন বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা। সেখান থেকে ছবিও নির্মাণ করা হয়েছিল। হঠাৎ করেই ক্লিন স্লেট ফিল্মজ নামের সেই সংস্থা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন আনুশকা। কারণ হিসেবে জানিয়েছেন, তিনি যতটুকু সময় পাবেন তার পুরোটাই অভিনয়ে দিতে চান। কারণ সেটিই তার প্রথম ভালোবাসা।

ইনস্টাগ্রামে দীর্ঘ বিবৃতিতে আনুশকা জানান, মা হওয়ার পর তার জীবনযাপনে পরিবর্তন এসেছে। সবকিছু নতুন করে সাজাতে হচ্ছে। এর বাইরে যতটুকু সময় পান ততটুকু অভিনয়েই দিতে চান।

আনুশকা সরে দাঁড়ানোয় এখন তার ভাই কারনেশ এককভাবে প্রযোজনা সংস্থাটি পরিচালনা করবেন। ভাইয়ের জন্য শুভকামনা জানিয়েছেন আনুশকা। তিনি জানান, প্রযোজনা সংস্থা থেকে এ পর্যন্ত যেসব কাজ করা হয়েছে তা নিয়ে তিনি গর্বিত।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status