ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২ জুলাই ২০২৬ ১৭ আষাঢ় ১৪৩৩
দীর্ঘদিনের প্রেমিকাকে বিয়ে করলেন ম্যাক্সওয়েল
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 19 March, 2022, 5:51 PM

দীর্ঘদিনের প্রেমিকাকে বিয়ে করলেন ম্যাক্সওয়েল

দীর্ঘদিনের প্রেমিকাকে বিয়ে করলেন ম্যাক্সওয়েল

২০১৯ সালে অজি ক্রিকেট পুরস্কারের অনুষ্ঠানে একসঙ্গে দেখা গিয়েছিল তাদের। ধীরে ধীরে গভীর হয় প্রেম। ২০২০-তে বাগদান পর্বটা সেরে ফেলেছিলেন তারা। আর এবার তামিল পরিবারের মেয়ে বিনি রমনকেই বাড়ির বউ করে আনলেন। গতকাল শুক্রবার ঘনিষ্ঠদের উপস্থিতিতে সাদামাটাভাবেই বিয়ে করলেন অজি অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল।

দিন কয়েক পরই আরসিবির জার্সি গায়ে নেমে পড়বেন এবারের আইপিএলের বাইশ গজে। তবে ঠিক তার আগেই জীবনের নতুন ইনিংসে পা রাখলেন তিনি।  
সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে নিজেই অনুরাগীদের দিলেন সুখবর। ছবিতে দেখা যাচ্ছে, পরস্পরের হাত ধরে রয়েছেন বিনি ও ম্যাক্সওয়েল। দুইজনের আঙুলেই জ্বলজ্বল করছে বাগদানের আঙটি। বিনির পোস্ট করা ছবিতে ধরা পড়েছে একে অপরকে চুম্বনের মুহূর্ত। ম্যাক্সওয়েলপত্নী লিখেছেন, “ভালোবাসা পূর্ণতা খোঁজে। আর আমি তোমার সঙ্গেই পূর্ণতা পাই।”

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status