ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২ জুলাই ২০২৬ ১৭ আষাঢ় ১৪৩৩
আমির হামজার তথ্য সরবরাহকারীদের বিরুদ্ধে ব্যবস্থা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 19 March, 2022, 5:52 PM

আমির হামজার তথ্য সরবরাহকারীদের বিরুদ্ধে ব্যবস্থা

আমির হামজার তথ্য সরবরাহকারীদের বিরুদ্ধে ব্যবস্থা

সাহিত্যে স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনয়নের পর বাতিল হওয়া আমির হামজার কর্ম নিয়ে যারা ভুল তথ্য দিয়েছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাচ্ছে সরকার।

জাতীয় পুরস্কার সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির আহ্বায়ক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক শনিবার সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
মন্ত্রী বলেন, এ ঘটনায় যারা ভুল তথ্য দিল, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। ইতিমধ্যে জড়িতদের শোকজ করার জন্য নির্দেশ দেয়া হয়েছে। এ বিষয়ে মন্ত্রিপরিষদ সচিবকে বলা হয়েছে। আর তাকে কেন পুরস্কারের জন্য মনোনীত করা হলো, সে বিষয়ে ব্যাখা চাইতে কমিটির পক্ষ থেকে বলা হয়েছে বলে জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী।

গত ১৫ মার্চ মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে ১০ ব্যক্তি ও এক প্রতিষ্ঠানকে চূড়ান্ত মনোনীত করে স্বাধীনতা পুরস্কারের জন্য তালিকা প্রকাশ করা হয়। এরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে আমির হামজাকে পুরস্কারের জন্য মনোনীত করা নিয়ে সমালোচনার ঝড় ওঠে। সাহিত্য অঙ্গনে তা নিয়ে ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছে।

এসব বিতর্ক ও সমালোচনার মুখে শুক্রবার স্বাধীনতা পুরস্কারের নতুন তালিকা প্রকাশ করা হয়েছে, যেখানে আমির হামজার নাম বাদ পড়ে যায়।

স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনয়ন দিয়েও তালিকা থেকে নাম বাদ দেওয়ার নজির এর আগে দেখা গেছে। সাহিত্যে অবদানের জন্য ২০০০ সালে একজনের নাম বাদ দেওয়া হয়েছিল।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status