ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২ জুলাই ২০২৬ ১৮ আষাঢ় ১৪৩৩
২৭ আগস্ট শুরু হচ্ছে এশিয়া কাপ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 19 March, 2022, 5:54 PM

২৭ আগস্ট শুরু হচ্ছে এশিয়া কাপ

২৭ আগস্ট শুরু হচ্ছে এশিয়া কাপ

আগামী ২৭ আগস্ট থেকে শুরু হচ্ছে এশিয়া কাপ। টি-টোয়েন্টি ফরম্যাটের এ টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ হবে আগামী ১১ সেপ্টেম্বর।

শনিবার এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সদস্য দেশগুলোর বার্ষিক সভায় এ সিদ্ধান্ত হয়েছে। এবারের আসরের স্বাগতিক দেশ শ্রীলঙ্কা।
চলতি বছর অস্ট্রেলিয়ার মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ রয়েছে। তাই এবারের এশিয়া কাপটি কুড়ি ওভারের ফরম্যাটেই আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এশিয়ার পাঁচ টেস্ট খেলুড়ে দেশ শ্রীলঙ্কা, ভারত, বাংলাদেশ, আফগানিস্তান ও পাকিস্তান সরাসরিই অংশ নেবে এবারের এশিয়া কাপে। এর বাইরে ২০ আগস্ট থেকে হতে যাওয়া কোয়ালিফায়ার খেলে আসবে একটি দল।

এশিয়া কাপের ক্রীড়াসূচি এখনও প্রকাশিত হয়নি। ফলে টি-২০ বিশ্বকাপের আগে ভারত-পাকিস্তান দ্বৈরথ কবে হবে সেদিকে অধীর আগ্রহে তাকিয়ে ক্রিকেট-ভক্তরা।

এশিয়া কাপে ভারত সবচেয়ে বেশি ৭ বার চ্যাম্পিয়ন হয়েছে। তিনবার রানার-আপ। শ্রীলঙ্কা খেতাব জিতেছে ৫ বার। পাকিস্তান ২ বার চ্যাম্পিয়ন হয়েছে এশিয়া কাপে।

এর আগে ২০১৮ সালে এশিয়া কাপের সবশেষ আসর হয়েছিল ওয়ানডে ফরম্যাটে। সেবার ফাইনালে বাংলাদেশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ভারত।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status