ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২ জুলাই ২০২৬ ১৮ আষাঢ় ১৪৩৩
কাজাখস্তানকে উড়িয়ে ফাইনালে বাংলাদেশ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 19 March, 2022, 6:09 PM

কাজাখস্তানকে উড়িয়ে ফাইনালে বাংলাদেশ

কাজাখস্তানকে উড়িয়ে ফাইনালে বাংলাদেশ

এএইচএফ কাপ হকি প্রতিযোগিতায় কাজাখস্তানকে ৮-১ গোলের ব্যবধানে হারিয়ে ফাইনালে বাংলাদেশ।

শনিবার ইন্দোনেশিয়ার জাকার্তার অনুষ্ঠিত সেমিফাইনালে কাজাখস্তানকে উড়িয়ে দেয় বাংলাদেশ।

এই জয়ে বাংলাদেশ দল টুর্নামেন্টের ফাইনালে ওঠার পাশাপাশি এশিয়া কাপ হকির টিকিটও নিশ্চিত করেছে। রোববার ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ওমান।  

দলের জয়ে আশরাফুল ইসলাম হ্যাটট্রিকসহ চার গোল করেন। দুটি গোল করেন খোরশেদুর রহমান। আর একটি করে গোল করেন রাসেল মাহমুদ জিমি ও সোহানুর রহমান সবুজ।

প্রতিযোগিতায় এটি আশরাফুলের দ্বিতীয় হ্যাটট্রিক। আর বাংলাদেশের চতুর্থ হ্যাটট্রিক। এর আগে সোহানুর রহমান সবুজ ও খোরশেদুর রহমান একটি করে হ্যাটট্রিক করেছিলেন।

এর আগে বৃহস্পতিবার ইন্দোনেশিয়ার জাকার্তার জিবিকে হকি ফিল্ডে অনুষ্ঠিত বি-গ্রুপের শেষ ম্যাচে খোরশেদুর রহমানের হ্যাটট্রিকে ওমানকে ৩-২ গোলে হারিয়ে গ্রুপসেরা হয় ইমান গোবিনাথানের দল। ওমানের রাশাদ ফাজারি ও আল ফাহাদ গোল দুটি করেন।

স্বাগতিক ইন্দোনেশিয়াকে ৭-২ গোলে হারিয়ে প্রতিযোগিতায় শুভসূচনা করে গত তিন আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশ। পরের ম্যাচে জিমি-আশরাফুলরা সিঙ্গাপুরকে উড়িয়ে দেন ৭-০ ব্যবধানে। তৃতীয় ম্যাচে ইরানকে ৬-২ গোলে হারায় বাংলাদেশ দল।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status