ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৯ জুন ২০২৬ ১৫ আষাঢ় ১৪৩৩
পদ্মা সেতুর জাজিরা প্রান্তে সন্তানের জন্ম দিলেন হাসি
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 5 July, 2022, 10:32 AM

পদ্মা সেতুর জাজিরা প্রান্তে সন্তানের জন্ম দিলেন হাসি

পদ্মা সেতুর জাজিরা প্রান্তে সন্তানের জন্ম দিলেন হাসি

পদ্মা সেতুর জাজিরা টোল প্লাজা এলাকায় ফুটফুটে এক ছেলে সন্তানের জন্ম দিয়েছেন মাদারীপুরের শিবচরের হাসি আক্তার (২১)। বর্তমানে মা ও শিশু দুইজনেই সুস্থ আছেন।

সোমবার (৪ জুলাই) সন্ধ্যায় পদ্মা সেতু দক্ষিণ থানার ওসি মো. সুজন হক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, পদ্মা সেতুর জাজিরা প্রান্তের টোল প্লাজা কাছে সড়কে পদ্মা সেতুর ১০০ গজ দূরে ওই নবজাতকের জন্ম দেন হাসি আক্তার। তিনি মাদারীপুরের শিবচর উপজেলার সাড়ে বিশরশ্মি গ্রামের আলী হাসানের স্ত্রী। ওই দম্পতি টেকনাফ বিজিবিতে চাকরি করেন।

তিনি আরও জানান, প্রসূতি হাসি মাতৃকালীন ছুটিতে গত মাসে মাদারীপুরের সাড়ে বিশরশ্মি গ্রামের বাড়িতে যান। সোমবার প্রসব বেদনা উঠলে তাকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে চিকিৎসক তাকে ঢাকায় স্থানান্তর করেন। পরে এদিন দুপুরে ঢাকার পিলখানা বিজিবি হাসপাতালে নেওয়ার পথে পদ্মা সেতুর জাজিরা টোল প্লাজা সংলগ্ন পদ্মা সেতু দক্ষিণ থানার সামনের সড়কে নবজাতকের জন্ম দেন ওই প্রসূতি।

ওসি সুজন হক বলেন, মা ও সন্তান দুইজনই সুস্থ আছে। পুলিশের গাড়িতে করে তাদেরকে নিরাপদে বাড়িতে পৌঁছে দেওয়া হয়। বর্তমানে মা ও শিশু সাড়ে বিশরশ্মি গ্রামের নিজ বাড়িতে আছেন।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status