|
বাগমারার গোয়ালকান্দি ইউপিতে জিআর ও ভিজিএফ'র চাল বিতরণ
নতুন সময় প্রতিনিধি
|
|
বাগমারার গোয়ালকান্দি ইউপিতে জিআর ও ভিজিএফ'র চাল বিতরণ বৃহস্পতিবার ৭ জুলাই, সকালে গোয়ালকান্দি ইউপি কার্যালয়ে জিআর এর ৫০০ ও ভিজিএফ এর ৭১৫ মোট ১২১৫ পরিবারের মাঝে ১০কেজি করে চাল বিতরণ হয়। ![]() বাগমারার গোয়ালকান্দি ইউপিতে জিআর ও ভিজিএফ'র চাল বিতরণ গোয়ালকান্দি ইউপি চেয়ারম্যান আলমগীর সরকার নিজে উপস্থিত থেকে জিআর ও ভিজিএফ এর চাল বিতরণ করেন। চাল বিতরণ নিয়ে চেয়ারম্যান আলমগীর সরকার বলেন, পবিত্র ঈদুল আযহা সামনে রেখে অসহায় ও হতদরিদ্র মানুষের কথা চিন্তা করে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা প্রতি বছরের ন্যায় এবারও মানবিক ত্রাণ সহায়তা হিসেবে জনপ্রতি ১০ কেজি করে মোট ১২১৫ জন দরিদ্র মানুষকে ভিজিএফ ও জিআর এই চাল বিতরণ করা হয়েছে। ![]() বাগমারার গোয়ালকান্দি ইউপিতে জিআর ও ভিজিএফ'র চাল বিতরণ এ সময় উপস্থিত ছিলেন ট্যাগ অফিসার উপজেলা উপসহকারি কৃষিকর্মকর্তা শরিফুল ইসলাম, ইউপি সচিব আব্দুল বারিক, ইউপি হিসাব সহকারি ও কাম কম্পিউটার অপারেটর শাহীন আলম। এ সময় আরো উপস্থিত ছিলেন গোয়ালকান্দি ইউপি সদস্য আনিসুর রহমান শেখ,লুৎফর রহমান, ইসরাইল সরদার, আমানুল্লাহ খামারু, মাজেদুর রহমান, বকুল হোসেন, মজনু সাকিদার, ওহিদুর রহমান, ফিরোজ চৌধুরী , মহিলা ইউপি সদস্য মনোয়ারা বিবি, মঞ্জুয়ারা বিবি ও কমেলা বেগম প্রমুখ। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
স্মার্টফোন বিস্ফোরণে আতঙ্ক, টঙ্গীতে ভিভো ফোনে অল্পের জন্য রক্ষা পেল পরিবার
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন
