ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
২৫ কেজি গাঁজাসহ মা-ছেলে আটক
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Friday, 8 July, 2022, 2:31 AM

২৫ কেজি গাঁজাসহ মা-ছেলে আটক

২৫ কেজি গাঁজাসহ মা-ছেলে আটক

বাগেরহাটের মোল্লাহাটে ২৫ কেজি গাঁজাসহ মাদক ব‌্যবসায়ী মা-ছেলেকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৭ জুলাই) বিকেলে ‌মোল্লাহাট উপ‌জেলার উদয়পুর ইউনিয়নের গোলারচক এলাকার ইসমাইল শেখের (২৫) বাড়ির ধানের গোলা থেকে গাঁজাসহ মা সামছুন্নাহার (৪৫) ও ছেলে রমজান শেখকে (২২) আটক করা হয়।

এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে রমজান শেখের অপর দুই ভাই ইসমাইল শেখ ও ইব্রাহীম শেখ পালিয়ে যায়। আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আটক রমজান শেখ মোল্লাহাটের গোলারচক এলাকার ওবায়দুল শেখের ছেলে এবং সামছুন্নাহার ওবায়দুল শেখের স্ত্রী।

বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেলের প্রধান সমন্বয়কারী পুলিশ পরিদর্শক এস এম আশরাফুল আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে মোল্লাহাট থানা পুলিশের একটি দল উপজেলার গোলারচক এলাকায় অভিযান চালায়। এ সময় ২৫ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য ৭ লক্ষ ৫০ হাজার টাকা। আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের আদালতে প্রেরণ করা হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status