|
পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে এমপি এনামুল হকের শুভেচ্ছা
নতুন সময় প্রতিনিধি
|
পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে বাগমারাবাসীসহ সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক।তিনি এক শুভেচ্ছা বার্তায় জানিয়েছেন, মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদ-উল-আযহা সমাগত। বছর ঘুরে খুশি আর আনন্দের বারতা নিয়ে এসেছে পবিত্র ঈদ-উল-আযহা। বিশ্বব্যাপী করোনা ভাইরাসের সংক্রমণের কারণে গত তিনটি বছর ভিন্ন আঙ্গিকে পবিত্র ঈদ-উল-আযহা উদযাপিত হয়েছে। তবে এ বছর কিছুটা স্বস্তিতে ঈদ-উল-আযহার নামাজ আদায় করবে ধর্মপ্রাণ মুসল্লিরা। নিজ ও নিজের পরিবার এবং বৃহৎ স্বার্থে সরকারি নির্দেশনা মেনে ঈদের নামাজে অংশ নিতে এবং ঈদ উদযাপনের আহ্বান জানান তিনি। তিনি বলেন, ঈদ মানে শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্বের অনুপম শিক্ষা দেয় এবং সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করে সকলকে। সমাজের নিম্নবিত্ত মানুষের পাশে সামর্থ্যবান মুসলমানগণ কুরবানিকৃত পশুর মাংস বিলিয়ে দিয়ে সমাজে সাম্যের বাণী প্রতিষ্ঠিত করার অনুরোধ জানিয়েছেন। সেই সাথে সমাজ ও জাতীয় জীবনের সকল ক্ষেত্রে ঈদ-উল-আযহার প্রতিফলন হোক এই আহ্বান জানান তিনি। সকল শ্রেণী পেশার মানুষের সুস্থতা ও কল্যাণ কামনা করে সকলকে ঈদের শুভেচ্ছা জানান ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
স্মার্টফোন বিস্ফোরণে আতঙ্ক, টঙ্গীতে ভিভো ফোনে অল্পের জন্য রক্ষা পেল পরিবার
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন
