|
অপরাধ ক্ষমার অযোগ্য, আসিফের সঙ্গে গান করার প্রশ্নই আসে না: ন্যান্সি
নতুন সময় ডেস্ক
|
|
অপরাধ ক্ষমার অযোগ্য, আসিফের সঙ্গে গান করার প্রশ্নই আসে না: ন্যান্সি ![]() অপরাধ ক্ষমার অযোগ্য, আসিফের সঙ্গে গান করার প্রশ্নই আসে না: ন্যান্সি এ ঘটনায় অনেকের ধারণা হয়, অভিমান শেষে এবার হয়তো তারা একসঙ্গে গানেও ফিরবেন। কিন্তু বুধবার ন্যান্সির এক স্ট্যাটাসে জানা গেলো, আসলে তাদের মধ্যকার দ্বন্দ্বের বরফ গলেনি। আসিফ আকবর তার সঙ্গে গান গাইতে চাইলেও নিজের কোনো ইচ্ছা নেই বলে জানান ন্যান্সি। পাশাপাশি তিনি বলেন, 'আসিফ আকবর অতীতে যে অপরাধ করেছে তা ক্ষমার অযোগ্য।' স্ট্যাটাসে ন্যান্সি লিখেন, 'আমার সর্বকনিষ্ঠ কন্যাকে দেখার উপলক্ষে অনেক তারকাদের মত আমন্ত্রিত ছিলেন জনপ্রিয় গায়ক আসিফ আকবর। শিল্পী আসিফ আমাদের সবার প্রিয় কিন্তু উনার আমার সাথে করা পূর্বের ধারাবাহিক মিথ্যে অসম্মানজনক অন্যায় কথা কোনোভাবেই আমার কাছে ক্ষমার যোগ্য নয়। নিরুপায় আমি আইনের দ্বারস্থ হবার পর বাকি বিষয় চলমান আদালতের বিচার প্রক্রিয়া যা সিদ্ধান্ত নেবেন তাই হবে।' আসিফ আকবরের সঙ্গে গান করা প্রসঙ্গে ন্যান্সি বলেন, আসিফ আকবরের সঙ্গে কোনো ডুয়েট অ্যালবাম করার প্রস্তাব কোনো প্রযোজনা প্রতিষ্ঠান থেকে আসেনি, এলেও করার প্রশ্নই আসেনা। যথেষ্ট জল ঘোলা হয়েছে, আর নয়। আসিফ আকবরের আমার সঙ্গে গান প্রকাশের ইচ্ছে থাকলে সেটা একান্তই তার নিজস্ব ইচ্ছে, আমার নয়। আমি আমার পূর্বের অ্যালবাম এর প্রাপ্য সম্মানী ফেরত চাই, সস্তা পাবলিসিটি নয়।' |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
ক্ষতসহ অনেকক্ষণ জীবিত ছিলেন সাগর ও রুনি, তদন্তে এখন পর্যন্ত যে অগ্রগতি
সমৃদ্ধ ভবিষ্যতের জন্য ঢাকা-টোকিও সম্পর্ক সুদৃঢ় করার আহ্বান প্রধানমন্ত্রীর
অস্ত্র মামলায় বেনাপোলের মোস্তাফিজুর রহমানের ১৭ বছরের সশ্রম কারাদন্ড
অস্ট্রেলিয়ার সঙ্গে উচ্চশিক্ষা সহযোগিতা জোরদারে ড. মো. সবুর খানের নেতৃত্বে বাংলাদেশি প্রতিনিধিদল
