|
স্ত্রীর সন্ধান পেতে প্রবাসীর পুরস্কার ঘোষণা
নতুন সময় ডেস্ক
|
![]() স্ত্রীর সন্ধান পেতে প্রবাসীর পুরস্কার ঘোষণা জানা গেছে, চলতি বছরের ১০ই ফেব্রুয়ারি নারায়ণগঞ্জ বন্দরের মালামত গ্রামের বাবার বাড়ি থেকে নিখোঁজ হন মরিয়ম। ওইদিনই তার পিতা রফিকুল ইসলাম রফিক বন্দর থানায় নিখোঁজ সংক্রান্ত সাধারণ ডায়েরি করেন। প্রবাসীর স্ত্রী টিকটকে আসক্ত ছিলেন। স্বামী আমেরিকা প্রবাসী হওয়ায় বাবার বাড়িতেই থাকতেন সানজিদা। প্রবাসী এম মিয়া অভিযোগ করেন, থানায় জিডি করার পরও পুলিশের অনুসন্ধান তৎপরতায় তেমন আগ্রহ ছিল না। ৭ মাসেও নিখোঁজ স্ত্রীর সন্ধান মেলেনি। সে বেঁচে আছে, নাকি মারা গেছে! কোনো তথ্য নেই। থানায় জিডি করার পর পুলিশের কর্তব্য অনুসন্ধান তৎপরতা চালিয়ে যাওয়া। তথ্যপ্রযুক্তির এ যুগে একজন নিখোঁজ মানুষকে খুঁজে পেতে পুলিশ কোনো সহযোগিতা করছে না বলে অভিযোগ করেন আমেরিকা প্রবাসী। এ বিষয়ে বন্দর থানার ইন্সপেক্টর (ইনভেস্টিগেশন) মো. আবু বক্কর সিদ্দিক বলেন, তিনি এই থানায় নবাগত। তবে প্রবাসীর স্ত্রী নিখোঁজের বিষয়ে খোঁজখবর নেবেন বলে জানিয়েছেন। এদিকে কেউ নিখোঁজ স্ত্রীর সন্ধান দিলে সন্ধানদাতাকে পুরস্কৃত করার ঘোষণা দিয়েছেন প্রবাসী। যোগাযোগ +১৪৭০৭৯৬২৪২৯ (হোয়াটসঅ্যাপ), ০১৭৫২৮৯৫৯৭৫ (মোবাইল)। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
অস্ত্র মামলায় বেনাপোলের মোস্তাফিজুর রহমানের ১৭ বছরের সশ্রম কারাদন্ড
অস্ট্রেলিয়ার সঙ্গে উচ্চশিক্ষা সহযোগিতা জোরদারে ড. মো. সবুর খানের নেতৃত্বে বাংলাদেশি প্রতিনিধিদল
দেশের টিভির বার্তা প্রধান আখতার হোসেন সাদ্দামকে সন্ত্রাসী ‘হোয়াইট বাবু’র হত্যার হুমকি, বাসায় মহড়া
‘হয় অর্থ, নয় রক্ত’, স্বাস্থ্য কর্মকর্তাকে তুলে নেওয়ার হুমকি
