ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৮ এপ্রিল ২০২৬ ৫ বৈশাখ ১৪৩৩
বছরের শেষ সপ্তাহে তিন ডিভোর্স
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 2 January, 2023, 12:35 PM

বছরের শেষ সপ্তাহে তিন ডিভোর্স

বছরের শেষ সপ্তাহে তিন ডিভোর্স

বিনোদন অঙ্গন গত বছর নানা কারণে আলোচনায় ছিল। তার মধ্যে অন্যতম বিয়ে ও বিচ্ছেদ। তবে বিচ্ছেদ ঘিরে শোরগোল বেশি ছিল। এ ঘটনা আরও বেশি উসকে দিয়েছে নতুন বছরের শেষ ছয় দিন। কারণ, এ সময়ে বড় ও ছোট পর্দা মিলিয়ে তিনটি বিবাহবিচ্ছেদের ঘটনা ঘটেছে।
 
হঠাৎ করে ২৬ ডিসেম্বর বিচ্ছেদের খবর আসে অভিনেত্রী জিনাত সানু স্বাগতার। চিত্রগ্রাহক রাশেদ জামানের সঙ্গে সাত বছর প্রেম, ছয় বছর সংসারের সমাপ্তি ঘটে দুই বছর আগে। প্রকাশ্যে আসে ছয় দিন আগে।

স্বাগতার বিচ্ছেদের খবরের রেশ যেতে না যেতেই দুই দিন পরে ২৮ ডিসেম্বর শোনা যায়, বিচ্ছেদ হয়েছে পরিচালক শিহাব শাহীন ও অভিনেত্রী জাকিয়া বারী মমর।

পরিচালক শিহাব শাহীন ও অভিনেত্রী জাকিয়া বারী মমর বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসার দুই দিন পরই ৩১ ডিসেম্বর রাতে পরীমনি ফেসবুকে জানান, চিত্রনায়ক রাজের সঙ্গে তিনি আর থাকছেন না। তবে তাঁদের এখনো আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ হয়নি।

গত বছরে আরও বিচ্ছেদের ঘটনা ছিল।

অনেক দিন ধরে শোনা যাচ্ছিল বিচ্ছেদ হয়েছে চিত্রনায়িকা পূর্ণিমার। তবে এ নায়িকা বিচ্ছেদ নিয়ে মুখ খোলেননি। অবশেষে ২৭ মে পূর্ণিমার বিয়ের খবর জানা যায়। তখনই তাঁদের বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসে। জানা যায়, তিন বছর আগে তাঁদের বিচ্ছেদ হয়েছে।

জনপ্রিয় সংগীতশিল্পী এস আই টুটুল ও অভিনেত্রী তানিয়া আহমেদের দীর্ঘ ২৩ বছরের সংসার ভাঙার খবর আসে জুলাই মাসে। সেই সময় বিশ্বস্ত একটি সূত্র জানায়, গত ডিসেম্বরে এস আই টুটুল তানিয়াকে বিবাহবিচ্ছেদের নোটিশ পাঠান।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status