পরীমণি চান বিচ্ছেদ? কিন্তু স্বামী কী চান? ছেলের সঙ্গে ছবি দিয়ে কী বার্তা রাজের?
বছর শেষ ও নতুন বছরের শুরুর সন্ধিক্ষণে বিবাহবিচ্ছেদের খবর দেন পরীমণি। অবশেষে প্রতিক্রিয়া জানালেন স্বামী রাজ।
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 3 January, 2023, 1:03 AM
পরীমণি চান বিচ্ছেদ? কিন্তু স্বামী কী চান? ছেলের সঙ্গে ছবি দিয়ে কী বার্তা রাজের?
বছর শেষের রাত থেকে নতুন বছরের শুরু— গোটাটাই সংবাদ শিরোনামে ছিলেন পরীমণি ও তাঁর স্বামী শরিফুল রাজ। শুক্রবার রাতে পরী নিজের সামাজিকমাধ্যমে ঘোষণা করেন স্বামীর সঙ্গে সম্পর্ক ছিন্ন করছেন তিনি। রাজের সঙ্গে দাম্পত্য জীবনের ইতি টানতে চলেছেন। সকাল হতেই জানান, কোলের সন্তানকে নিয়ে রাজের বাড়ি ছেড়ে বেরিয়ে এসেছেন। উদ্বেগ বেড়েছে অনুরাগীদের। তার পর বছরের প্রথম দিনে একের পর এক পোস্ট দিয়ে নিজের যন্ত্রণা, ক্ষোভ উগরে দেন পরীমণি। কিন্তু যাঁর বিরুদ্ধে তাঁর অভিযোগ, তিনি অর্থাৎ অভিনেত্রীর স্বামী শরিফুল রাজ ছিলেন অধরা। তাঁকে পাওয়া গেল গতকাল। ছেলে রাজ্যকে কোলে নিয়ে দিলেন ছবি। সংসার ভাঙন প্রসঙ্গে কী বললেন অভিনেতা?
দিনভর নাটকীয়তা। এক বার পরীমণি জানান, তিনি রাজের সঙ্গে সম্পর্ক ভেঙে বেরিয়ে এসেছেন। মুহূর্তেই আবার মত পাল্টে বলেছেন না, সব ঠিকঠাক, মিটমিট করে নিয়েছেন তাঁরা। তার পর কয়েক ঘণ্টা কাটতে না কাটতেই অভিযোগ এনেছেন রাজের বিরুদ্ধে শাররীক নির্যাতনের। রক্তের দাগলাগা বিছানার ছবি প্রকাশ্যে এনে সাংবাদিক সম্মেলনের ঘোষণা করেন। তবে শেষমেশ, সেই মতও পাল্টান। এত কিছুর রাজ বলেন, ‘‘এই প্রসঙ্গে কিছু বলতে চাই না। এ সবের কিছু জানি না, জানতে চাইও না। আমি বাড়িতে আছি, সারা রাত ঘুমাইনি, এখন ঘুমানোর চেষ্টা করছি।’’ সন্ধ্যায় ছেলে রাজ্যকে কোলে নিয়ে একটি ছবি দিয়ে অভিনেতা লেখেন, ‘‘আমার স্নেহের রাজ্য, আশা করব নতুন বছর তোমার খুব ভাল কাটুক। তুমি যত বড় হয়ে যাও না কেন, জীবনে যা কিছু হোক, আমার হৃদয়ে তোমার জন্য ভালবাসা সর্বদা একই থাকবে।’’
ফেসবুকে তাঁর বিরুদ্ধে গায়ে হাত তোলার মতো গুরুতর অভিযোগ করলেও সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে কোনো প্রতিক্রিয়া দেখাননি রাজ।
কিন্তু পরীমনির অভিযোগের জবাবে নিজের অবস্থান পরিষ্কার করবেন কি না, তা জানতে চাইলে রাজ বলেন, ‘এখন চুপচাপ থাকতে চাই। আর ওর এসব আমি আটকাব না বা থামাব না। পরী এখন যা করছে বা তার যা মন চায় করুক। সে যা করছে, হয়তো তার সে অধিকার আছে।’
আত্মপক্ষ সমর্থন না করলে ভুল-বোঝাবুঝির সুযোগ থেকে যায় কি না, তা জানতে চাইলে রাজ বলেন, ‘ভুল বুঝলে বুঝুক। তবে আমি স্পষ্ট বলি, আমি কোনো ভুল করিনি।’ তাঁদের সম্পর্ক যে আর টিকছে না, সেটিও স্পষ্ট করেন রাজ। সম্পর্ক জোড়া লাগবে কি না, এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘না, আর হবে না।’
ফেসবুকে পরীমনির পোস্ট করা রক্তাক্ত ছবি ও স্ট্যাটাসকে ইঙ্গিত করে রাজ বলেন, ‘মাই বেডরুম ইজ প্রাইভেট, ভেরি প্রাইভেট। নট ফর পাবলিক। বাট আমার বেডরুম নিয়ে সবাই মজা নেয়, নিচ্ছে।’