|
টানা তিনবার আন্তর্জাতিক সুপারব্র্যান্ড অ্যাওয়ার্ড পেল বসুন্ধরা এলপি গ্যাস
নতুন সময় প্রতিবেদক
|
![]() টানা তিনবার আন্তর্জাতিক সুপারব্র্যান্ড অ্যাওয়ার্ড পেল বসুন্ধরা এলপি গ্যাস বসুন্ধরা এলপি গ্যাসের পক্ষ থেকে অ্যাওয়ার্ড গ্রহণ করেন বসুন্ধরা গ্রুপের ভাইস-চেয়ারম্যান সাফওয়ান সোবহান। এ সময় মাহবুব আলম (চিফ ফিন্যান্সিয়াল অফিসার, বসুন্ধরা এলপি গ্যাস লি.), এমএম জসীম উদ্দিন (সি.ও.ও. ব্র্যান্ড এন্ড মার্কেটিং, সেক্টর-এ, বসুন্ধরা গ্রুপ), জাকারিয়া জালাল (হেড অব পাবলিক রিলেশন্স, সেক্টর-এ, বসুন্ধরা গ্রুপ), কাজী রোকন উদ্দিন (এজিএম, ব্র্যান্ড, বসুন্ধরা এলপি গ্যাস, মিডিয়া অ্যান্ড পিআর, সেক্টর-এ, বসুন্ধরা গ্রুপ) উপস্থিত ছিলেন। বসুন্ধরা গ্রুপের ভাইস-চেয়ারম্যান সাফিয়াত সোবহান বসুন্ধরা এলপি গ্যাসের এই অনন্য অর্জনে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান। সেই সঙ্গে এই শ্রেষ্ঠত্ব বজায় রাখতে আরও দৃঢ়তার সঙ্গে সবাইকে এক যোগে কাজ করার আহ্বান জানান। তিনি ভোক্তা, বিক্রেতা, পরিবেশকসহ সব শুভানুধ্যায়ীকে শুভেচ্ছা জানান। বসুন্ধরা এলপি গ্যাস লিমিটেড বিশ্বের ৯০টি দেশের মধ্যে বাংলাদেশ থেকে টানা তৃতীয় বছর "সুপারব্র্যান্ডস অ্যাওয়ার্ড" পেয়েছে। ১৯৯৪ সাল থেকে যুক্তরাজ্যভিত্তিক সুপারব্র্যান্ড কর্তৃক দেশের বৃহত্তম এবং এক নম্বর এলপিজি ব্র্যান্ডের জন্য এটি একটি আন্তর্জাতিক স্বীকৃতি, যা ব্র্যান্ডের ঐতিহ্য, ব্র্যান্ডের প্রাসঙ্গিকতা, ব্র্যান্ড উপলব্ধি, ব্র্যান্ডের পারফরম্যান্স এবং ব্যবহারকারীর শীর্ষস্থানীয় মনোভাবের স্বীকৃতি দেয়। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
দ্বিতীয় বারের মতো দক্ষিণ সাধারচর উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন এড: আব্দুল মজিদ শিকদার
‘অন্যের সঙ্গে সংসার করবে, মেনে নিতে পারিনি’—স্ত্রীকে হত্যার অভিযোগে আটক স্বামী
আলফাডাঙ্গা পৌর মেয়র প্রার্থী খোসবুর রহমান খোকনের পূজা মণ্ডপ পরিদর্শন ও নগদ সহায়তা প্রদান
গরম খুন্তির ছ্যাঁকা, চোখে মরিচের গুঁড়া—বিমানের সাবেক এমডির বাসায় গৃহকর্মী নির্যাতনের বর্ণনা অভিযোগপত্রে
