ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৮ এপ্রিল ২০২৬ ৫ বৈশাখ ১৪৩৩
পারমাণবিক অস্ত্র মোতায়েন করার ঘোষণা দিলেন পুতিন
প্রকাশ: Sunday, 26 March, 2023, 3:10 AM

পারমাণবিক অস্ত্র মোতায়েন করার ঘোষণা দিলেন পুতিন

পারমাণবিক অস্ত্র মোতায়েন করার ঘোষণা দিলেন পুতিন

প্রতিবেশী ও মিত্রদেশ বেলারুশে কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েন করবে রাশিয়া। শনিবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ ঘোষণা দিয়েছেন। বেলারুশের সঙ্গে ইউক্রেনেরও বড় সীমান্ত রয়েছে।

প্রেসিডেন্ট পুতিন বলেন, ‘এখানে অস্বাভাবিক কিছু নেই। দশকের পর দশক ধরে যুক্তরাষ্ট্র এটা করছে। মিত্রদেশগুলোতে অনেক আগেই কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েন করেছে তারা।’

বিষয়টি নিয়ে বেলারুশের প্রেসিডেন্ট আলেকসান্দার লুকাশেঙ্কোর সঙ্গে কথা হয়েছে বলে জানান পুতিন। বলেন, ‘আমরা দুই দেশ (যুক্তরাষ্ট্রের মতো) একই কাজ করব বলে একমত হয়েছি।’

সম্প্রতি ইউক্রেনে ডিপ্লিটেড ইউরেনিয়ামসমৃদ্ধ গোলাবারুদ পাঠানোর ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। এ নিয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছিলেন পুতিন। বলেছিলেন, ‘এমনটি করা হলে রাশিয়া এর জবাব দিতে বাধ্য হবে।’ এর পরপরই শনিবার বেলারুশে কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েনের ঘোষণা দিলেন তিনি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status