ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৮ এপ্রিল ২০২৬ ৫ বৈশাখ ১৪৩৩
‘মেয়েরাই মেয়েদের শত্রু, নিজেরা পরতে পারছেন না বলে হিংসে হচ্ছে’
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 26 March, 2023, 3:24 AM


‘মেয়েরাই মেয়েদের শত্রু, নিজেরা পরতে পারছেন না বলে হিংসে হচ্ছে’

‘মেয়েরাই মেয়েদের শত্রু, নিজেরা পরতে পারছেন না বলে হিংসে হচ্ছে’

তারকাদের জীবন এখন খোলা বইয়ের মতো যেনো। ব্যক্তিগত সকল বিষয়েই তারা ফেসবুকে শেয়ার করছেন। শেয়ার করছেন তার বিন্দাস লাইফস্টাইলের বিষয়াদিও। এ ক্ষেত্রে সমালোচনা ও প্রশংসা দুইটিই জুটছে তাদের। 

সম্প্রতি সমুদ্র দেখতে গেছেন কলকাতার অভিনেত্রী অপরাজিতা আঢ্য। সেখানেই সৈকতে দাড়িয়ে গেরুয়া হট প্যান্ট আর সাদা টপ পরে ভিডিও বানিয়ে ফেসবুকে পোস্ট করেছেন অভিনেত্রী।পায়ে করে সৈকতের বালি ওড়াতে দেখা যাচ্ছে অপরাজিতাকে। আবার পরমুহূর্তেই ভিডিওতে সিঁড়ি বেয়ে তরতরিয়ে উঠে যেতে দেখা যাচ্ছে তাকে। বেড়াতে যাওয়ার মুহূর্তগুলো জুড়ে দিয়ে ভিডিও বানিয়ে তা ইনস্টাগ্রামে পোস্ট করেছেন নিজেই। ক্যাপশানে লিখেছেন, সমুদ্রের গর্জনও যেন সঙ্গীতের মতো। 

তবে অপরাজিতার এমন ভিডিও দেখে নেটপাড়ার একাংশ শুরু করেছেন তীব্র সমালোচনা। কেউ লিখেছেন, ‘পাগল হয়ে গেছেন, হট প্যান্ট পরার জন্য চেহারাটাও হট বনাতে হয়! আবার হাত-পা ছুড়ছেন?’ কেউ নাক সিঁটকে বলেছেন 'ইস, কী বিশ্রী!' কারোর কথায়, 'আপনাকে মোটেও মানাচ্ছে না।' কেউ মনে করিয়েছেন ‘পাঠান’ ছবিতে দীপিকার গেরুয়া বিকিনি নিয়ে কিছু কম বিতর্ক হয়নি!'

তবে এই ধরনের বডি শেমিংয়ের বিরুদ্ধে প্রতিবাদের দেওয়াল তুলেছেন অপরাজিতার অনুরাগীরা। তাদের একজন পাল্টা জবাবে লিখেছেন, ‘মেয়েরাই মেয়েদের শত্রু, নিজেরা পরতে পারছেন না বলে হিংসে হচ্ছে?’ কারোর কথায়, ‘ওর পয়সা, ওর ইচ্ছে। উনি কিনেছেন, পরছেন, আপনাদের কীসের সমস্যা!’ কারোর বক্তব্য, ‘নিজেকে ভালোবাসা অনেক গুরুত্বপূর্ণ। এ সমস্ত ঘৃণিত কমেন্ট এড়িয়ে চলুন, আপানাকে ভীষণই সক্রিয় লাগছে।’ এভাবেই দুভাগে ভাগ হয়ে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যম।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status