|
মোটরসাইকেল সংঘর্ষে ফার্নিচার ব্যবসায়ী নিহত
মোঃ নাজমুল হাসান, মনোহরদী প্রতিনিধি
|
![]() মোটরসাইকেল সংঘর্ষে ফার্নিচার ব্যবসায়ী নিহত নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার সকাল সাড়ে ১০টার দিকে পৌর এলাকার ফার্নিচার ব্যবসায়ী কাজল মিয়া এক সঙ্গীসহ মোটরসাইকেল চালিয়ে লেবুতলার দিকে যাচ্ছিলেন। তারা অর্জুনচর মালেক মেম্বারের বাড়ী সংলগ্ন রাস্তায় আসার পর পেছন থেকে একটি দ্রুতগামী মোটরসাইকেল তাদের ওভারটেক করতে চেষ্টা করে। এতে দুই মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষ ঘটে। এতে ফার্নিচার ব্যবসায়ী কাজল মিয়া মারাত্মক আহত হয়। পরে তাকে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর চিকিৎসক মৃত ঘোষনা করে। এ ঘটনায় অপর মোটরসাইকেল চালকও মারাত্মক আহত হয়। চিকিৎসার্থে তাকে নরসিংদী সদর হাসপাতালে নেয়া হয়েছে বলে জানা গেছে। মনোহরদী থানার ওসি ফরিদ উদ্দীন জানান, বিষয়টি তার জানা নেই।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
স্মার্টফোন বিস্ফোরণে আতঙ্ক, টঙ্গীতে ভিভো ফোনে অল্পের জন্য রক্ষা পেল পরিবার
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন
