|
সবজি চাষ করে বছরে ১ লাখ টাকা আয় করেন সুমিতা চাকমা
রুপম চাকমা,বাঘাইছড়ি
|
![]() সবজি চাষ করে বছরে ১ লাখ টাকা আয় করেন সুমিতা চাকমা সুমিতা চাকমা শীতের সবজি উৎপাদন করে বাজারজাত করে বিপুল পরিমাণ অর্থ উপার্জন করেছেন, ফলে দিন দিন সবজি চাষিদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। সুমিতা চাকমার সবজী কেটে গিয়ে সরেজমিনে দেখা যায়, একশত একর জমিতে শীতকালীন সবজি চাষ করছে। এছাড়াও বাড়ির আনাচে-কানাচে খালি জায়গায় শীতকালীন সবজি চাষ কিংবা চারা উৎপাদন করা হচ্ছে। আমন ধান কাটার পর পরই তারা বিভিন্নরকম সবজি চাষে ব্যস্ত হয়ে পরেন সুমিতা চাকমা। সারা বছর সবজি উৎপাদন করার জন্য বেড তৈরি করে রাখেন। তারা সবজি ছাড়া আর কোনো কিছুই উৎপাদন করেন না। স্থানীয় কৃষকদের সাথে কথা বলে জানা গেছে, নিজেদের কর্মসংস্থান ও বিষমুক্ত বিভিন্নরকম সবজি চাষ করে স্থানীয় বাজারে অধিক মূল্যে বিক্রি করে তারা আর্থিকভাবে লাভবান হচ্ছে। সুমিতা চাকমা শীতকালীন সবজি উৎপাদন করে নিজেদের কর্মসংস্থান সৃষ্টি করেছেন এবং করোনার সময় আর্থিকভাবে সাবলম্বী হয়েছেন। দৈনিক নতুন সময় বাঘাইছড়ি উপজেলা প্রতিনিধি রুপম চাকমার স্বাক্ষাকারে সুমিতা চাকনা বলেন, আমি ২৫ বছর বয়স থেকেই সবজি চাষ শুরু করেছি। আমার ২ একর জমিতেই সবজি চাষ হচ্ছে। আমি বছরে ১ লাখ টাকা শুধু সবজি চাষ করার মাধ্যমেই আয় করি। এবারে সবজির বাজার অনেক ভালো। ফলে পরিবার পরিজন নিয়ে বেশ ভালো আছি। তিনি আরো বলেন যদি কৃষি সম্প্রচারন অধিদপ্তর থেকে সহযোগীতা পায় আগামিতে সবজী চাষে ব্যাপক লাভবান হবে বলে মন্তব্য করেন। সুমিতা চাকমার সবজী কেটে, জিংগা,বেগুন,সিম, কড়লা, বরবটিসহ বিভিন্নরকম সবজী চাষ করে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
স্মার্টফোন বিস্ফোরণে আতঙ্ক, টঙ্গীতে ভিভো ফোনে অল্পের জন্য রক্ষা পেল পরিবার
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন
