|
শেরপুর সদর হাসপাতালে র্যাবের অভিযান, বিপুল পরিমাণ সরকারি ঔষধসহ আটক ২
মোঃ খোকন মিয়া, শেরপুর
|
![]() শেরপুর সদর হাসপাতালে র্যাবের অভিযান, বিপুল পরিমাণ সরকারি ঔষধসহ আটক ২ আটককৃতরা হলেন শেরপুর সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের সাতানিপাড়া গ্রামের শফিক মিয়ার ছেলে শাহীন (২২), পৌরসভাধীন নারায়নপুর মহল্লার গিয়াস উদ্দিনের ছেলে আকাশ (৩৩)। জানা গেছে, জেলা সদর হাসপাতাল থেকে তাদের কমিশনভিত্তিক ক্লিনিক ও বেসরকারি হাসপাতালে রোগী ভর্তি করা, হাসপাতাল চত্বরে মাদক সেবন, ক্রয়-বিক্রয়, হাসপাতালে কর্মরত স্টাফ ও রোগীদের সাথে খারাপ ব্যবহার এবং রোগীদের প্রয়োজনীয় জিনিসপত্র চুরি ও ছিনতাইয়ের ঘটনার তথ্যের ভিত্তিতে র্যাব-১৪ শনিবার দুপুরে হাসপাতালে অভিযান পরিচালনা করে। অভিযানকালে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রদীপ কুমার দাশ ও জিএমএ মুনিব, জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. জসিম উদ্দিন, শেরপুর র্যাব-১৪ জামালপুর সিপিসি-১ এর কোম্পানী কমান্ডার মো. আবরার ফয়সাল সাদীসহ আইন-শৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
স্মার্টফোন বিস্ফোরণে আতঙ্ক, টঙ্গীতে ভিভো ফোনে অল্পের জন্য রক্ষা পেল পরিবার
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন
