ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
ভোলার উপকূলের অর্ধলাখ মানুষ আশ্রয় কেন্দ্রে, নিচু এলাকা প্লাবিত
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 26 May, 2024, 6:07 PM

ভোলার উপকূলের অর্ধলাখ মানুষ আশ্রয় কেন্দ্রে, নিচু এলাকা প্লাবিত

ভোলার উপকূলের অর্ধলাখ মানুষ আশ্রয় কেন্দ্রে, নিচু এলাকা প্লাবিত

ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে সৃষ্ট দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে আশ্রয়কেন্দ্রে আসতে শুরু করেছে উপকূলের মানুষ। দুপুরের পর থেকে ঢালচর, কুকরি মুকরি, মাঝের চরসহ বিভিন্ন চরের প্রায় ৫৩ হাজার মানুষ অবস্থান নিয়েছেন আশ্রয়কেন্দ্রে। এছাড়াও এসব চরের ১০ হাজার গবাদি পশু রাখা হয়েছে মুজিব কিল্লায়। এদিকে জোয়ারে তলিয়ে গেছে সাগর উপকূলের ঢালচরসহ বেশ কয়েকটি দ্বীপচর।

ভোলার জেলা প্রশাসক আরিফুজ্জামান জানিয়েছেন, মানুষজন আশ্রয় কেন্দ্রে অবস্থান করছেন। তাদের জন্য শুকনো খাবারের ব্যবস্থা রয়েছে।
এদিকে মেঘনার পানি বিপদ সীমার ১০ সেন্টিমিটার প্রবাহিত হওয়ায় তলিয়ে গেছে নিচু এলাকা।

পানি উন্নয়স বোর্ডের নির্বাহী প্রকৌশলী হাসানুজ্জামান এ তথ্য নিশ্চিত করে বলেন, বাধের বাইরের রাজাপুর, ধনিয়া, মাঝের চর সহ বেশ কিছু এলাকায় প্লাবিত হলেও এখন পর্যন্ত বাধের কোন ক্ষতি হয়নি, বাধ সুরক্ষিত রয়েছে।

এদিকে বেলা বাড়ার সাথে সাথে উপকূল জুড়ে বৈরীভাব বিরাজ করছে। মারুষজনকে আশ্রয় কেন্দ্রে কাজ করছে রেডক্রিসেন্ট, সিপিপি ও চিলেকোঠা সহ সেচ্চাসেবীরা।

সময় যত বাড়ছে ততই আতংক উৎকন্ঠ বাড়ছে উপকূলে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status