ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
বিমানবন্দর ও টঙ্গী এলাকা ৮ জন ছিনতাইকারীকে গ্রেফতার
ফাহিম ফরহাদ
প্রকাশ: Sunday, 26 May, 2024, 10:04 PM

বিমানবন্দর ও টঙ্গী এলাকা ৮ জন ছিনতাইকারীকে গ্রেফতার

বিমানবন্দর ও টঙ্গী এলাকা ৮ জন ছিনতাইকারীকে গ্রেফতার

র‌্যাব-১ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে  জিএমপি, টঙ্গী পশ্চিম থানাধীন ঢাকা টু ময়মনসিংহ হাইওয়ে রোডের পশ্চিম পাশে টঙ্গী সড়ক উপ-বিভাগ কার্যালয়ের সামনে পাকা রাস্তার উপর এবং রাজধানীর বিমানবন্দর থানাধীন ঢাকা ময়মনসিংহ গামী রাস্তার পূর্বপাশে ওয়ান্ডার ইন রেস্টুরেন্ট এর সামনে পাকা রাস্তার উপর সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের কতিপয় সক্রিয় সদস্য দেশীয় মারাত্মক অস্ত্র-শস্ত্র নিয়ে ছিনতাই করার উদ্দেশ্যে অবস্থান করছে।

সংবাদের ভিত্তিতে আভিযানিক দলটি ওই দুই স্থানে অভিযান পরিচালনা করে ছিনতাইকারী দলের ০২জন দলনেতাসহ ০৮ জন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তাররা হলো দলনেতা ঝিনাইদহ শৈলকুপার অলির ছেলে হৃদয় হেসেন, ও দলনেতা কিশোরগঞ্জের বাজিতপুর থানার আকবর আলীর ছেলে সাগর (২২), ও দলের সদস্য একই এলাকার মৃত সুরুজ আলীর ছেলে আলী হোসেন (২২)।

দলের অন্যান্য সদস্যরা হলো বরগুনা সদরের মৃত শাহ-আলম আখন্দের ছেলে রুবেল , কুমিল্লার তিতাস থানার মৃত মকবুল হোসেনের ছেলে এমরান হোসেন, জামালপুর সদরের নুক্কুর ছেলে শান্ত, পাবনার আটঘরিয়া থানার নজরুল ইসলামের ছেলে খোরশেদ আলম (৩৫), ও রাজবাড়ী গোয়লন্দ থানার মৃত খায়রুল মিয়ার ছেলে মোবারক মিয়া (২২)।

গ্রেপ্তারের পর তাদের নিকট হতে ছিনতাই কাজে ব্যবহৃত ৮ টি ছুরি, ৩ টি মোবাইল ফোন এবং ৩ টি সিমকার্ড উদ্ধার করে জব্দ করে র‍্যাব। র‍্যাবের জিজ্ঞাসাবাদে আসামীরা পরস্পর যোগসাযোশে সম্মিলিত হয়ে একে অপরের সহযোগিতায় ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ছিনতাই সহ ডাকাতি করে মর্মে দায় স্বীকার করায় গ্রেফতারকৃত আসামীদের‘কে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status