|
কর্ণফুলীতে ৪০ লাখ টাকার মালামাল নিয়ে ডুবল ট্রলার
এস এম আকাশ,চট্টগ্রাম
|
|
কর্ণফুলীতে ৪০ লাখ টাকার মালামাল নিয়ে ডুবল ট্রলার মঙ্গলবার (৪ জুন) সকাল সাড়ে ১০টায় সন্দ্বীপ উপকূলের কাছাকাছি কর্ণফুলী নদীর সন্দ্বীপ চ্যানেলে ট্রলারটি ডুবে যায়। ট্রলারটির মালিক নোয়াখালির হাতিয়া উপজেলার মোহাম্মদ মাহাফুজ। জানা গেছে,মঙ্গলবার ভোর ৫টায় ট্রলারটি ৪০ লাখ টাকার মালামাল নিয়ে চট্টগ্রাম ফিশারীঘাট এলাকা থেকে হাতিয়ার উদ্দেশ্য রওয়ানা হয়। কর্ণফুলী নদী থেকে বের হয়ে আউটার সন্দ্বীপ চ্যানেলে প্রবেশ করেছিলেন। এমন সময় বৈরী আবহাওয়া ও যান্ত্রিক ত্রুটির কারণে হঠাৎ ট্রলারটি ডুবে যায়। ট্রলারটি ডুবতে দেখে আশেপাশে থাকা অন্যান্য ট্রলারগুলো এগিয়ে এসে টেনে আনতে চেষ্টা করেন। কিন্তু তাঁরা ব্যর্থ হন। পরে ট্রলারটি আরো পুরোপুরি ডুবে যায়। লোকজনের তেমন ক্ষয়ক্ষতি হয়নি। তাঁরা ট্রলারে থাকা ড্রাম দিয়ে ভেসে এগিয়ে আসা অন্যান্য ট্রলারে উঠে যায়। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
স্মার্টফোন বিস্ফোরণে আতঙ্ক, টঙ্গীতে ভিভো ফোনে অল্পের জন্য রক্ষা পেল পরিবার
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন
