ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৮ সেপ্টেম্বর ২০২৬ ৩ আশ্বিন ১৪৩৩
বয়স ৭১, তবুও সুন্দরী প্রতিযোগিতায় এই নারী!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 24 June, 2024, 11:39 PM

বয়স ৭১, তবুও সুন্দরী প্রতিযোগিতায় এই নারী!

বয়স ৭১, তবুও সুন্দরী প্রতিযোগিতায় এই নারী!

সুন্দরী প্রতিযোগিতার কথা এলে মাথায় আসে উঠতি তরুণীদের কথা। একবার ভাবুন তো, একঝাঁক তরুণীদের ভিড়ে সুন্দরী প্রতিযোগিতায় লড়ছেন এক পৌঢ় নারী। হ্যাঁ, মাঝবয়স পেরিয়ে যাওয়া এই বয়স্ক নারীই অংশ নিচ্ছেন এমন প্রতিযোগিতায়। যার বয়স ৭১ বছর! ওই নারীর নাম মারিসা টেইজো।  

অবাক করার মতো হলেও এমনটাই ঘটতে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাস রাজ্যের মিস সুন্দরী প্রতিযোগিতায়।

সামাজিকমাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া এক পোষ্টে মারিসা নামে ওই নারী লিখেছেন, ‘মিস টেক্সাস ইউএসএ প্রতিযোগিতায় প্রতিযোগী হিসাবে এই অবিশ্বাস্য নতুন অভিজ্ঞতার অংশ হতে পেরে আমি আনন্দিত। এখানে অংশ নেওয়ার মাধ্যমে, আমি নারীদের শারীরিক এবং মানসিক স্বাস্থ্যে উন্নতির জন্য অনুপ্রাণিত করব।  আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে কোনো বয়সে সৌন্দর্য রয়েছে।’

এনবিসি নিউজ জানিয়েছে, প্রতিযোগিতায় অংশ নিতে সব নিয়ম উতরে গেছেন মারিসা।  গত বছরে  মিস টেক্সাস কর্তৃপক্ষ উল্লেখযোগ্য পরিবর্তন এনেছে।  যে কারণে গর্ভবতী নারী থেকে শুরু করে সন্তানের মায়েরাও এখানে অংশ নিতে পারবে।  বয়সের ক্ষেত্রেও কোনো সীমা বেধে দেয়নি তারা।

টেক্সাসের হিলটন হিউস্টন পোস্ট নামে এক হোটেলে ২১ জুন থেকে শুরু হয়েছে দুদিন ব্যাপী এই প্রতিযোগিতা। মারিসার সঙ্গে এই প্রতিযোগিতায় আছেন আরও ৭৫ জন নারী।  যেখানে সবচেয়ে বেশি বয়স মারিসার।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status