ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১৪ সেপ্টেম্বর ২০২৬ ৩০ ভাদ্র ১৪৩৩
ড্যাফোডিল ইউনিভার্সিটি ও ড্যাফোডিল ফ্যামিলির সাথে সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার'র সমঝোতা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 25 June, 2024, 5:19 PM

ড্যাফোডিল ইউনিভার্সিটি ও ড্যাফোডিল ফ্যামিলির সাথে সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার'র সমঝোতা

ড্যাফোডিল ইউনিভার্সিটি ও ড্যাফোডিল ফ্যামিলির সাথে সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার'র সমঝোতা

‘ক্রমবর্ধমান প্রবীণ জনগোষ্ঠীর ভোগান্তিসহ সামাজিক মূল্যবোধের অবক্ষয় রোধকল্পে এবং একটি প্রবীণবান্ধব সমাজ গঠনের লক্ষ্যে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও ড্যাফোডিল ফ্যামিলির সাথে বাংলাদেশ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার সোসাইটির মধ্যে মঙ্গলবার ২৫ জুন ধানমন্ডির ড্যাফোডিল প্লাজার ৭১ মিলনায়তনে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

বাংলাদেশ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার সোসাইটির মহাসচিব ইঞ্জিনিয়ার মোঃ ফজলুর হক ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কোষাধ্যক্ষ ড. হামিদুল হক খান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও ড্যাফোডিল ফ্যামিরির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ড, মোঃ সবুর খান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার সোসাইটির পৃষ্ঠপোষক ও সাবেক সেনাবাহিনী প্রধান লে. জে. এম হারুন-অর-রশিদ, বীর প্রতীক (অবঃ), সহ-সভাপতি ইঞ্জিনিয়ার কবীর আহমেদ, ফোরাম ফর দ্যা রাইটস অব দ্যা এল্ডারলী বাংলাদেশ এর চেয়ারম্যান মেজর জেনারেল জীবন কানাই দাস (অবঃ), ড্যাফোডিল পরিবারের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মোহাম্মদ নুরুজ্জামান।

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও ড্যাফোডিল ফ্যামিলির কর্পোরেট সোস্যাল রেসপনসিবিলিটির (CSR)  আওতায় এ সমঝোতা স্মারক স্বাক্ষরের ফলে ‘ক্রমবর্ধমান প্রবীণ জনগোষ্ঠীর ভোগান্তিসহ সামাজিক মূল্যবোধের অবক্ষয় রোধকল্পে এবং একটি প্রবীণবান্ধব সমাজ গঠনে এই দুই প্রতিষ্ঠানের যৌথ প্রয়াস সমাজে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status