ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৪ সেপ্টেম্বর ২০২৬ ১৯ ভাদ্র ১৪৩৩
নতুন বাংলাদেশে ছাত্র রাজনীতি নিয়ে নাটক, কী থাকছে তাতে
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 22 August, 2024, 1:47 PM

নতুন বাংলাদেশে ছাত্র রাজনীতি নিয়ে নাটক, কী থাকছে তাতে

নতুন বাংলাদেশে ছাত্র রাজনীতি নিয়ে নাটক, কী থাকছে তাতে

টানা এক মাস ছাত্র-জনতা বিপ্লবের মধ্য দিয়ে নতুন এক বাংলাদেশের জন্ম হয়েছে ৫ আগস্ট। মাঝের সময়টুকু একরকম স্থবির হয়ে পড়েছিল দেশের সাংস্কৃতিক অঙ্গন। ইন্টারনেট ব্যবস্থা স্থবির থাকায় বন্ধ ছিল ইউটিউবে নতুন নাটক প্রকাশ।

আশার কথা, নতুন বাংলাদেশের প্রথম নাটক হিসেবে এবার অন্তর্জালে উন্মুক্ত হতে যাচ্ছে ইয়াশ রোহান ও নাজনীন নীহা জুটির গল্প। তারচেয়ে বড় কথা এই নাটকটি নির্মাণ হয়েছে ছাত্ররাজনীতিকে উপজীব্য করে।  

নাটকটির নাম ‘অবুঝ পাখি’। চিত্রনাট্য লিখেছেন মেজবাহ উদ্দীন সুমন। বানিয়েছেন রুবেল হাসান। ব্যানার সিএমভি।

নির্মাতা নাটকটির গল্প প্রসঙ্গে জানান, জনপ্রিয় ছাত্রনেতা ইয়াশ রোহান। একই ক্যাম্পাসের শিক্ষার্থী নাজনীন নীহা। দু’জনার মধ্যে ভীষণ প্রেম ও বোঝাপড়া। কিন্তু এই বোঝাপড়ার মধ্যে একটাই জটিলতা, সেটা হচ্ছে রাজনীতি। নীহা বিয়ের চাপ দিলেও রোহান অসহায়, কারণ বিয়ে করলে ছাত্ররাজনীতি থেকে বিদায় নিতে হবে!

এমনই এক রাজনীতি ও প্রেমের কঠিন সমীকরণ নিয়ে নির্মিত হলো ‘অবুঝ পাখি’।

এতে ছাত্রনেতা সাগর চরিত্রে অভিনয় করেছেন ইয়াশ রোহান। তার প্রেমিকা লিনসা চরিত্রে নাজনীন নীহা।

নাটকটি প্রসঙ্গে নির্মাতা রুবেল হাসানের ভাষ্য এমন, ‘ছাত্ররাজনীতি ও প্রেমের মধ্যে যে জটিলতা, সেটি নিয়ে আসলে খুব বেশি গল্প বলা হয় না। এখানে সেই গল্পটাই বলার চেষ্টা করেছি। দারুণ একটা গল্প, শিল্পীরাও সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে কাজটি করেছেন। আশা করছি দর্শকদের প্রাণ ছুঁয়ে যাবে গল্পটি দেখে।’

প্রযোজক ও পরিবেশক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, ২২ আগস্ট সন্ধ্যায় সিএমভি’র ইউটিউব চ্যানেলে ‘অবুঝ পাখি’ উন্মুক্ত হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status