ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৪ সেপ্টেম্বর ২০২৬ ২০ ভাদ্র ১৪৩৩
৭২ ঘণ্টার মধ্যে বন্যা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আভাস
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 22 August, 2024, 2:02 PM

৭২ ঘণ্টার মধ্যে বন্যা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আভাস

৭২ ঘণ্টার মধ্যে বন্যা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আভাস

আগামী ২৪ ঘণ্টার মধ্যে ভারী বৃষ্টিপাতের পরিমাণ কমে আসলে বন্যা পরিস্থিতি প্রথমে অপরিবর্তিত এবং পরবর্তীতে উন্নতি হবে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র । আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর পান্থপথে পানি ভবনে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান এ তথ্য জানান। 

তিনি জানিয়েছেন, আগামী ৪৮ থেকে ৭২ ঘন্টার মধ্যে বন্যা পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করবে। পূর্বাঞ্চলীয় জেলা, হবিগঞ্জ , কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, ফেনী জেলার ভারতীয় ত্রিপুরা সীমান্তবর্তী অঞ্চলে এবং ত্রিপুরা প্রদেশের অভ্যন্তরীণ অববাহিকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের ফলেই বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে।

উদয় রায়হান জানান, হবিগঞ্জের খোয়াই নদীর পানি বৃদ্ধি ইতিহাসের সকল রেকর্ড অতিক্রম করেছে। এছাড়া এই অঞ্চলের অন্যান্য নদীর পানি গত সতের বছরের মধ্যে এবার সবচেয়ে বেশি বেড়েছে।

ভয়াবহ বন্যার কবলে পড়েছে বাংলাদেশের পূর্বাঞ্চল। অভিযোগ উঠেছে, ভারতের ত্রিপুরা রাজ্যের ডুম্বুর জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধ খুলে দেওয়ার কারণে বাংলাদেশে এমন পরিস্থিতি হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যমগুলোতেও ভারতের বাঁধ খুলে দেওয়ার খবর প্রকাশিত হয়েছে। তবে সরকারের পক্ষে বলা হয়েছে, বাংলাদেশের বন্যা গোমতির নদীর ওপর নির্মিত ডুম্বুর জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধ খুলে দেওয়ার কারণে হয়নি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status