ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৫ সেপ্টেম্বর ২০২৬ ২১ ভাদ্র ১৪৩৩
বন্যার্তদের জন্য সর্বোচ্চ দিয়ে করবেন পরীমণি
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 22 August, 2024, 2:19 PM

বন্যার্তদের জন্য সর্বোচ্চ দিয়ে করবেন পরীমণি

বন্যার্তদের জন্য সর্বোচ্চ দিয়ে করবেন পরীমণি

বানভাসি মানুষের সহযোগীতায় এগিয়ে আসছে দেশের সকল শ্রেণি পেশার মানুষ। সকলেই নিজ নিজ উদ্যেগে ফেনী, নোয়াখালী, কুমিল্লা, মৌলভীবাজারের মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন। বন্যার এমন ভয়াবহ পরিস্থিতিতে হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে ঢালিউড নায়িকা পরীমণির। নিজের সর্বোচ্চটা দিয়ে বন্যার্তদের পাশে থাকার ঘোষণা দিয়েছেন তিনি। 


বুধবার দিবাগত রাতে পানির নিচে বসে থাকা এক শিশুর ছবি ফেসবুকে শেয়ার করে পরী লিখেছেন, আল্লাহ! কি করবো আমি! বুকের ভেতরে দুমরে মুচরে যাচ্ছে। এই চোখের দিকে তাকিয়ে কি করে ঘুমাবো! 

এরপর আল্লাহর সাহায্য প্রার্থনা করে পরী লেখেন, আল্লাহ তুমি সহায় হও। কেউ নাই আর এখন। আমি যাবো, আমার সর্বোচ্চ চেষ্টা দিয়ে যা করার করবো, ইনশাআল্লাহ।

কয়েকদিনের টানা বৃষ্টিতে বন্যা দেখা দিয়েছে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় ত্রিপুরা রাজ্যে। সেখানকার বন্যার কারণে ত্রিপুরা রাজ্য সরকার ডুম্বুর জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধ খুলে দিয়েছে। ফলে গোমতী ও ফেনী নদীর পানি হঠাৎ বেড়ে ভয়াবহ বন্যার কবলে পড়েছে বাংলাদেশ। এতে ফেনী, নোয়াখালী, কুমিল্লা ও মৌলভীবাজারসহ দেশের উত্তর-পূর্বাঞ্চলের বেশ কয়েকটি জেলার মানুষের জীবন বিপর্যয়ের মুখে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status