|
চাকরিচ্যুত বিডিআর সদস্যদের চাকরি পুনর্বহালের দাবিতে মেহেরপুরে মানববন্ধন
সেলিম রেজা,মেহেরপুর
|
![]() চাকরিচ্যুত বিডিআর সদস্যদের চাকরি পুনর্বহালের দাবিতে মেহেরপুরে মানববন্ধন বৃহস্পতিবার (২২ আগষ্ট) সকাল সাড়ে ১০ টার দিকে মেহেরপুর জেলা প্রশাসন কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে চাকরিচ্যুত ও ক্ষতিগ্রস্ত বিজিবি সদস্য ও তাদের পরিবারের লোকজন চাকরিচ্যুতদের চাকরি ফেরত দেওয়ার দাবি জানান। সাবেক বিজিবি সিপাহী মোঃ গিয়াস উদ্দিনের নেতৃত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, মোঃ শামসুদ্দিন, মোহাম্মদ জুল হোসেন, মোঃ বেদার উদ্দিন, মোঃ আলমগীর প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, ২০০৯ সালে পিলখানায় ইতিহাসের বর্বরোচিত এই নারকীয় হত্যাকাণ্ড দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে আলোড়ন সৃষ্টি করে। তৎকালীন খুনি হাসিনার চক্রান্তে এবং ভারতী "র" বাহিনী দ্বারা ঘটিয়ে পিতার হত্যার প্রতিশোধ নিয়েছিলো। তার প্রতিদানে পিলখানা সহ সকল ইউনিট সমূহে অবৈধ আদালত স্থাপন করে এবং সেই আদালতে ছিলোনা আমাদের বাক স্বাধীনতা, কোন আইন-জীবি নিয়োগ দেওয়াও নিষেধ ছিলো এমনকি যিনি বিচারক তিনিই ছিলেন শাস্তি দাতা, যা পৃথিবীর কোন দেশেও হয়তো এমন নিয়ম নেই। আমরা অত্যন্ত অসহায় হয়ে পড়েছি। যার পরিপ্রেক্ষিতে ১৮ হাজার বিজিব সদস্য ও তার পরিবার আজও অসহায় জীবনযাপন করছেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
নাঙ্গলকোটে মধ্য বয়সী এক লম্পটের বিরুদ্ধে মাদ্রাসার শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ
বাগমারায় অবৈধ পুকুর খননবিরোধী অভিযান, ৩ ভেকু অকেজো, দুইজনের কারাদণ্ড
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
