ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটি গঠন, দেখুন কে কে আছে
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Friday, 23 August, 2024, 3:03 AM

আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটি গঠন, দেখুন কে কে আছে

আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটি গঠন, দেখুন কে কে আছে

আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটি গঠন করেছে অন্তর্বর্তী সরকার। এই কমিটি সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিবীক্ষণ ও পর্যালোচনার পাশাপাশি প্রয়োজনীয় সুপারিশ করবে। ১২ সদস্য বিশিষ্ট এই কমিটির আহ্বায়ক লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

মন্ত্রিপরিষদ বিভাগের কমিটি বিষয়ক অধিশাখা বুধবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।


কমিটিতে সদস্য হিসেবে আছেন সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ‍উপদেষ্টা ড. আসিফ নজরুল, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় উপদেষ্টা হাসান আরিফ, শিল্প মন্ত্রণালয় এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় উপদেষ্টা আদিলুর রহমান খান।

আরও রয়েছেন আলী ইমাম মজুমদার, মুহাম্মদ ফাওজুল কবির খান, মো. নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, শারমীন এস মুরশিদ, ড. আ. ফ. ম. খালিদ হোসেন, সুপ্রদীপ চাকমা ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের একজন ‍উপদেষ্টা কমিটিতে সদস্য হিসেবে থাকবেন।

কমিটির কার্যপরিধি

এই কমিটি সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিবীক্ষণ ও পর্যালোচনা করবে। পাশাপাশি পরিস্থিতির অবনতি হলে তার কারণ পর্যবেক্ষণ ও চিহ্নিতকরণ এবং এগুলো দূরীকরণে প্রয়োজনীয় সুপারিশ করবে।

এছাড়াও, হরতাল, অবরোধ, ধর্মঘট ও জনসাধারণের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহতকারী অন্যান্য ঘটনা প্রতিরোধ এবং এর ফলে জনজীবনে সৃষ্ট দুর্ভোগ ও অচলাবস্থা নিরসনে করণীয় পদক্ষেপ সম্পর্কে পরামর্শ দেবে।

অতিরিক্ত সচিব জাহেদা পারভীন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে আরও বলা হয়, এই কমিটিতে সচিব বলতে সিনিয়র সচিব অন্তর্ভুক্ত হবেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status