ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর ২০২৬ ২ আশ্বিন ১৪৩৩
কমলনগরে বিএনপির ত্রান বিতরন ও সুধী সমাবেশ।
মোঃ এমরান হোসেন, কমলনগর
প্রকাশ: Saturday, 24 August, 2024, 7:46 PM

কমলনগরে বিএনপির ত্রান বিতরন ও সুধী সমাবেশ।

কমলনগরে বিএনপির ত্রান বিতরন ও সুধী সমাবেশ।

লক্ষ্মীপুরের কমলনগর বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, বাংলাদেশের মানুষের আশা-আকাঙ্ক্ষা শান্তিপূর্ণ একটি বাংলাদেশ। নৈরাজ্য,সন্ত্রাসী, লুটপাট,হত্যা ও দখলদারের বাংলাদেশে নয়। এ দেশের মানুষ এমন একটি বাংলাদেশ চায়, যে বাংলাদেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করে জনপ্রতিনিধি নির্বাচিত করবে।নির্বাচিত জনপ্রতিনিধির জনগণের কাছে জবাবদিহিতা ও দায়বদ্ধ থাকতে হবে। এমপি মন্ত্রী হয়ে যা খুশি করবে সেটা আর চলবে না,সে দিন শেষ হয়ে গেছে।

শনিবার (২৪ আগস্ট) দুপুরে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর কাদিরা ইউনিয়নের ফজুমিয়ারহাট বন্যা দুর্গত বাসিন্দাদের মাঝে ত্রাণ বিতরণ ও সুধী সমাবেশে তিনি আরো বলেন,দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বিএনপি বন্যার্তদের পাশে আছে থাকবে।দেশের যেখানে বন্যা কবলিত মানুষ আছে, যেখানেই তাদের পাশে দাঁড়াবে । লুটপাট, চাঁদাবাজি বিএনপি'র রাজনীতি নয়,জনগণের আস্থা ও ভালবাসাই বিএনপির রাজনীতি। রাজনীতিতে গুণগত পরিবর্তন এসে গেছে, যে সমস্ত রাজনীতিবিদ, নেতাকর্মী এটা বুঝতে পারবে না তাদের কোন রাজনীতি আগামী দিনে বাংলাদেশে থাকবে না। 

 এ সমাবেশে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, বন্যায় দুর্দশাগ্রস্ত মানুষের কাছে ছুটে যাওয়াই এই মুহূর্তে বিএনপির প্রধান কাজ। বর্তমানে মানুষের যে অসহায়ত্ব,তা আর কখনো দেখা যায়নি। বন্যা দুর্গত এলাকার প্রত্যেক মানুষের ঘরে ঘরে ত্রাণ পৌঁছে দেবে বিএনপি।

 কেন্দ্রীয় বিএনপির শিল্প ও বাণিজ্য বিষয়ক সহ সম্পাদক, লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনের সাবেক সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন নিজান বলেন, বন্যা পরিস্থিতি স্বাভাবিক হওয়া পর্যন্ত পানিবন্দি মানুষের পাশে আমরা থাকবো।

 কমলনগর উপজেলা বিএনপি'র আহ্বায়ক গোলাম কাদেরের সভাপতিত্বে এবং নুরুল হুদা চৌধুরীর সঞ্চালনায় সমাবেশে আরো বক্তব্য রাখেন, লক্ষ্মীপুর জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাছিবুর রহমান। কমলনগর উপজেলা বিএনপি নেতা এম দিদার হোসেন। 

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের সহ সভাপতি সাজ্জাদুর রহমান সাজ্জাদ,বিএনপি নেতা হিরন হাওলাদার, আবদুল অদুদ হাওলাদার,শাহাদাত হোসেন সাবেক ছাত্র নেতা ইস্তিয়াক আহমেদ ও উপজেলা যুবদল ছাত্রদল দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status