ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর ২০২৬ ২ আশ্বিন ১৪৩৩
চট্টগ্রামের বোয়ালখালীতে ধানি জমিতে মিলল লাশ
কাজী আয়শা ফারজানা চট্টগ্রাম
প্রকাশ: Saturday, 24 August, 2024, 7:42 PM

চট্টগ্রামের বোয়ালখালীতে ধানি জমিতে মিলল লাশ

চট্টগ্রামের বোয়ালখালীতে ধানি জমিতে মিলল লাশ

চট্টগ্রামের বোয়ালখালীতে একটি ধানি জমি থেকে ম্যাক্সি পরিহিত একব্যক্তির লাশ পাওয়া গেছে। শনিবার (২৪ আগস্ট) সকালে উপজেলা সারোয়াতলী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের হোড়ারবাগ গ্রামের সেবাখোলা বিলে এ লাশ পাওয়া যায়।
স্থানীয় ইউপি সদস্য জানান,শাকপুরা স্কুলের উত্তর পাশে সেবাখোলা বিলের একটি ধানি জমিতে লাশটি পড়েছিলো। স্থানীয় লোকজন বিষয়টি জানালে থানায় খবর দিয়েছি।

তিনি বলেন,লাশের ধরণ দেখে মনে হচ্ছে ২-৩ দিন আগে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। লাশের পচন ধরায় কিছুই বোঝা যাচ্ছে না। লাল রংয়ের ম্যাক্সি পরিহিত। মুখমণ্ডল কালো কালিতে রাঙানো। মুখ বিকৃত রয়েছে।

বোয়ালখালী থানার উপ-পরিদর্শক রেযাউল জাব্বার বলেন, ধারণা করা হচ্ছে কেউ হত্যা করে সেখানে মরদেহ ফেলে রেখেছে। ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।  ওই ব্যক্তির নাম-পরিচয় উদ্ঘাটনের চেষ্টা চলছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status