|
বাইডেন-মোদির ফোনালাপ নিয়ে নতুন তথ্য দিল এনডিটিভি
নতুন সময় ডেস্ক
|
![]() বাইডেন-মোদির ফোনালাপ নিয়ে নতুন তথ্য দিল এনডিটিভি তবে এর একদিন পর হোয়াইট হাউজের প্রচারিত বিবৃতিতে বাংলাদেশ প্রসঙ্গ উল্লেখ ছিল না। এ নিয়ে ভারতের দাবি নিয়ে ধোঁয়াশা তৈরি হয়। অবশ্য ৩১ আগস্ট, ভারতের পররাষ্ট্র দফতরের মুখপাত্র রণধীর জয়সওয়াল দাবি করেন, বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পটপরিবর্তন নিয়ে দুই নেতার মধ্যে ‘বিস্তারিত আলোচনা’ হয়েছে। এবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, মোদি-বাইডেনের ফোনালাপে বাংলাদেশের মানুষের নিরাপত্তা এবং গণতন্ত্রের ভবিষ্যৎ নিয়ে কথা হয়েছিল। হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন কিরবির বরাত দিয়ে বৃহস্পতিবার এ তথ্য জানায় তারা। সংবাদমাধ্যমটির দাবি, গতকাল বুধবার এক সংবাদ সম্মেলনে জন কিরবি জানান, টেলিফোনে আলাপকালে প্রেসিডেন্ট বাইডেন ও প্রধানমন্ত্রী মোদি বাংলাদেশে চলমান ঘটনা নিয়ে ‘উদ্বেগ প্রকাশ করেছেন।’ মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বলেন, ‘আমি বলতে চাচ্ছি, প্রেসিডেন্ট (বাইডেন) বাংলাদেশের জনগণের নিরাপত্তা এবং তাদের গণতান্ত্রিক প্রতিষ্ঠানের ভবিষ্যৎ সম্পর্কে তার অব্যাহত উদ্বেগ স্পষ্ট করেছেন।’ প্রসঙ্গত, গত ৫ আগস্ট ছাত্র-জনতার তীব্র গণআন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। বর্তমানে ভারতেই রয়েছেন বাংলাদেশের সাবেক এই প্রধানমন্ত্রী।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
রেজাউর রহমান ফাহিম বনানী থানা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত
বনশ্রী সোসাইটি নির্বাচন: এগিয়ে বাতেন-দুলাল পরিষদ, যুগ্ম শিক্ষা ও ক্রীড়া সম্পাদক পদে রাশেদ আকন
বিদেশে কাজের নামে ভয়াবহ প্রতারণা: ৭ বছরে পতিতাবৃত্তি ও নির্যাতনের শিকার হয়ে ফিরলেন হাজার হাজার কর্মী
ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জরিপ নিয়ে আঞ্চলিক কর্মশালা
