|
নাটোর সমিতি'র পক্ষ থেকে বৈষম্যবিরোধী আন্দোলনে হতাহতদের আর্থিক অনুদান প্রদান
মোঃ রাসেল, নাটোর
|
![]() নাটোর সমিতি'র পক্ষ থেকে বৈষম্যবিরোধী আন্দোলনে হতাহতদের আর্থিক অনুদান প্রদান ঢাকাস্থ নাটোর জেলা সমিতির যুগ্ম সম্পাদক ও মিরপুর সাইন্স কলেজের অধ্যক্ষ মোঃ আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক কল্যাণ প্রসাদ পাল, এনটিভি'র প্রতিনিধি হালিম খান, নাটোর জেলা সমিতির সহ সভাপতি মোঃ জাকির হোসেন, দপ্তর সম্পাদক এবি সিদ্দিক হিল্লোল, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক গোলাম মর্তুজা, ত্রাণ ও দুর্যোগ সম্পাদক আবেদ আলী, ক্রীড়া সম্পাদক আবুল হোসেন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক শিশির আহমেদ। নাটোর প্রেসক্লাবের সভাপতি ও নাটোর জেলা সমিতির আজীবন সদস্য ফারাজী আহম্মদ রফিক বাবন অনুষ্ঠান পরিচালনা করেন। অনুষ্ঠানে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত তিনজনের পরিবার এবং গুরুতর আহত ১৩ জনকে মোট দুই লাখ ৬৫ হাজার টাকা অনুদান প্রদান করেন। এছাড়া অতিবৃষ্টির কারনে ক্ষতিগ্রস্থ জেলার ৩০ জন কৃষককে দেড় লাখ টাকা অনুদান প্রদান করা হয়। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
স্মার্টফোন বিস্ফোরণে আতঙ্ক, টঙ্গীতে ভিভো ফোনে অল্পের জন্য রক্ষা পেল পরিবার
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন
