|
বিস্ফোরণের শব্দে ফের কাঁপল টেকনাফ সীমান্ত
নতুন সময় ডেস্ক
|
![]() বিস্ফোরণের শব্দে ফের কাঁপল টেকনাফ সীমান্ত রোববার (২০ অক্টোবর) মধ্যরাত থেকে সোমবার ভোর পর্যন্ত টানা মর্টার শেল ও বোমার শব্দে সারারাত ঘুমাতে পারেনি বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। দুদিন বন্ধ থাকার পর টেকনাফ সদর, সাবরাং শাহপরীর দ্বীপ, সেন্টমার্টিন ও হ্নীলা এলাকায় বিস্ফোরণের শব্দ ভেসে আসে। মিয়ানমারের অভ্যন্তরে এসব গোলাগুলি ও বিস্ফোরণের ঘটনায় আতঙ্কিত হয়ে পড়ে এপারের সীমান্ত এলাকার মানুষ। সাবারাং নয়াপাড়া এলাকার একজন বাসিন্দা বলেন, মধ্যরাত থেকে ভোর পর্যন্ত টানা মর্টার শেল ও বোমার শব্দে কেঁপে ওঠে পুরো এলাকা। দুদিন আগেও মর্টার শেল ও বোমার শব্দে ২৫টির অধিক ঘরবাড়িতে ফাটল দেখা দিয়েছিল। টেকনাফ সাবারাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর হোসেন বলেন, মধ্যরাত থেকে ভোর পর্যন্ত টানা মর্টার শেল ও বোমার শব্দে কেঁপে ওঠে সীমান্তের বাড়িঘর। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
স্মার্টফোন বিস্ফোরণে আতঙ্ক, টঙ্গীতে ভিভো ফোনে অল্পের জন্য রক্ষা পেল পরিবার
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন
