ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৩০ জুন ২০২৬ ১৬ আষাঢ় ১৪৩৩
সাফ চ্যাম্পিয়নদের বরণ করতে প্রস্তুত ছাদ খোলা বাস
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 31 October, 2024, 12:17 PM

সাফ চ্যাম্পিয়নদের বরণ করতে প্রস্তুত ছাদ খোলা বাস

সাফ চ্যাম্পিয়নদের বরণ করতে প্রস্তুত ছাদ খোলা বাস

নেপালকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো নারী সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে বাংলাদেশ। বুধবার (৩০ অক্টোবর) ফাইনালে কাঠমুন্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারায় সাবিনা খাতুনের দল। সাফের শিরোপা নিয়ে আজ (বৃহস্পতিবার) দেশে ফিরবেন ফুটবলাররা।

বাংলাদেশ সময় দুপুর সোয়া দুইটায় ঢাকায় পৌঁছানোর কথা দক্ষিণ এশিয়ার চ্যাম্পিয়নদের। আর তাদের বরণ করতে প্রস্তুত ছাদ খোলা বাস। কমলাপুর বিআরটিসি বাস ডিপো থেকে কিছুক্ষণ পর বিমানবন্দরের উদ্দেশে রওনা হবে বাসটি। সাফ চ্যাম্পিয়নরা ছাদ খোলা বাসে করেই বাফুফে ভবনে পৌঁছাবেন।

বিআরটিসি বাসের দুই পাশে চ্যাম্পিয়ন দলের ছবি সেঁটে দেওয়া হয়েছে। দুই পাশে দুই টুর্নামেন্ট সেরার ছবি। বাম পাশে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় ঋতুপর্ণা চাকমা ও ডান পাশে সেরা গোলরক্ষক রূপনা চাকমার ট্রফি নেওয়ার মুহূর্ত।

বিআরটিসির চেয়ারম্যান তাজুল ইসলাম গণমাধ্যমকে বলেন, 'আমাদের ছাদ খোলা বাসটি আগের বানানো। আগে চারটি গাড়ির মধ্যে একটি গাড়ি আজকে সাফ বিজয়ীদের আনতে যাবে। বাফুফে আমাদেরকে বলামাত্র আমরা গাড়িটি ধুয়ে মুছে পরিষ্কার করেছি। ইভেন্ট ম্যানেজমেন্টের লোকগুলো শুধু গাড়িতে স্টিকার লাগিয়েছে। এখানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের লোক আছে, বাফুফের লোকজন আছে। গাড়িটি আন্তর্জাতিক বাস ডিপোতে প্রস্তুত আছে।'

এর আগে ২০২২ সালে এই নেপালকে হারিয়ে প্রথমবারের মতো সাফ জিতেছিল বাংলার মেয়েরা। সেবার প্রথম ছাদ খোলা বাসে করে তাদের বরণ করা হয়েছিল।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status