|
তৌহিদ আফ্রিদি কি সত্যি বিয়ে করেছেন
নতুন সময় ডেস্ক
|
![]() তৌহিদ আফ্রিদি কি সত্যি বিয়ে করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় বিগত সরকারের পক্ষে কাজ করার গুঞ্জন এখনও কাটেনি। এদিকে এরই মধ্যে ছড়িয়ে পড়েছে তার বিয়ের খবর। মঙ্গলবার (১২ নভেম্বর) রাতে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে তৌহিদ আফ্রিদির বিয়ের ছবি। শোনা যাচ্ছে, তিনি বিয়ে করেছেন টিকটকার রাইসাকে। এতো দিন রাইসার সঙ্গে প্রেমের সম্পর্কের কথা অস্বীকার করেছিলেন। তবে সেই রাইসার সঙ্গেই আফ্রিদির বিয়ের ছবিতে ছয়লাব নেটদুনিয়া। তবে ছবিগুলো কবের বা কবে বিয়ে হয়েছে এ ব্যাপারে কোনো তথ্য পাওয়া যায়নি। এ ব্যাপারে আফ্রিদির সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও উত্তর পাওয়া যায়নি। রাইসা দেশের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করেছেন। তবে গুঞ্জন চলছে, দুই পরিবারের সম্মতিতে তাদের বিয়ে হয়েছে। তৌহিদ আফ্রিদি তার ইউটিউব চ্যানেলটি চালু করেন ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি। চ্যানেলটির সাবস্ক্রাইবারের সংখ্যা প্রায় ৬৩ লাখ। এখন পর্যন্ত তৌহিদ আফ্রিদির ইউটিউব চ্যানেলে ২০৮টি ভিডিও পোস্ট করা হয়েছে |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
যুক্তরাষ্ট্রের ওপর বাজি ধরলে কখনো পস্তাতে হবে না: রাষ্ট্রদূত
শ্রীবরদীতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল বিতরণ ও উপজেলা ভবন উদ্বোধন
নাটোরের বড়াইগ্রামে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ
জামালপুরে বাংলাদেশ সংযুক্ত শ্রমিক ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
বনশ্রী সোসাইটি নির্বাচন: এগিয়ে বাতেন-দুলাল পরিষদ, যুগ্ম শিক্ষা ও ক্রীড়া সম্পাদক পদে রাশেদ আকন
বিদেশে কাজের নামে ভয়াবহ প্রতারণা: ৭ বছরে পতিতাবৃত্তি ও নির্যাতনের শিকার হয়ে ফিরলেন হাজার হাজার কর্মী
ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জরিপ নিয়ে আঞ্চলিক কর্মশালা
শেরপুরের নালিতাবাড়ীতে বিষপানে স্কুলছাত্রীর মৃত্যু, প্রেমিক গ্রেপ্তার
