|
গাজীপুরে পিকনিক বাস বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর মৃত্যু, আহত ১৫
নতুন সময় প্রতিবেদক
|
![]() গাজীপুরে পিকনিক বাস বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর মৃত্যু, আহত ১৫ নিহতরা হলেন- মোজাম্মেল হোসেন নাঈম (২৪), মোস্তাকিম রহমান মাহিন (২২) ও জোবায়ের আলম সাকিব (২২)। তারা সবাই ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি) বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক জাকিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘মৃত অবস্থায় তিনজনকে হাসপাতালে আনা হয়। আহতদের সংখ্যা আমরা এখনো জানতে পারিনি। আমি জরুরি বিভাগে যাচ্ছি।’ জানা গেছে, শনিবার সকালে গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের প্রায় ৪৬০ জন শিক্ষার্থী বিআরটিসির ডাবল ডেকারে করে উপজেলার তেলিহাটি ইউনিয়নের উত্তর পেলাইদ গ্রামের মাটির মায়া ইকো রিসোর্টের উদ্দেশে যাত্রা করেন। তারা বিআরটিসির ডাবল ডেকারের ছয়টি ও তিনটি মাইক্রোবাস নিয়ে যাত্রা যান। পথিমধ্যে বাসগুলো গ্রামীণ সড়কের উদয়খালী বাজার এলাকায় পৌঁছলে বিআরটিসির ডাবল ডেকারের একটি বাসের সঙ্গে পল্লী বিদ্যুতের তারের স্পর্শ হয়। এতে বাসে থাকা ৬০/৭০ জনের মধ্যে কয়েকজন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হয়। তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
রেজাউর রহমান ফাহিম বনানী থানা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত
বনশ্রী সোসাইটি নির্বাচন: এগিয়ে বাতেন-দুলাল পরিষদ, যুগ্ম শিক্ষা ও ক্রীড়া সম্পাদক পদে রাশেদ আকন
বিদেশে কাজের নামে ভয়াবহ প্রতারণা: ৭ বছরে পতিতাবৃত্তি ও নির্যাতনের শিকার হয়ে ফিরলেন হাজার হাজার কর্মী
ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জরিপ নিয়ে আঞ্চলিক কর্মশালা
