|
ভুরুঙ্গামারীতে নতুন ধান ঘরে উঠাতে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা
এফ কে আশিক, ভুরুঙ্গামারী
|
|
ভুরুঙ্গামারীতে নতুন ধান ঘরে উঠাতে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা চর ভুরুঙ্গামারী ইউনিয়নের হোচারবালা এলাকার কৃষক দুদু মিয়া বলেন, আমি পাঁচ বিঘা জমিতে আমন চাষ করেছি। আলহামদুলিল্লাহ আবাদ ভালো হয়েছে বিঘায় ২০-২২ মন ধান পাবো আশা করছি। পাইকেরছড়া ইউনিয়নের পাইকডাঙ্গা চরের কৃষক আশাদুল ও দিলবর জানান, প্রাকৃতিক দুর্যোগ না হওয়ায় এবং পোকামাকরের আক্রমণ কম থাকায় এবার আমনের ফলন হয়েছে। বঙ্গ সোনাটাহাট ইউনিয়নের কৃষক মতি জানান, কিছু জমিতে ধান একটু খারাপ হলেও বেশির ভাগ জমিতে ধান ভালো হয়েছে। বলদিয়া ইউনিয়নের পশ্চিম কেদার খাপারা গ্রামের কৃষক মাহবুব ও রিয়াজুল জানান, ধানের বাম্পার ফলন হয়েছে প্রতি বিঘায় ১৯-২০ মনের কম হবে না। উপজেলা খাদ্য পরিদর্শক মাজেদুল ইসলাম বলেন, ভুরুঙ্গামারীর জয়মনির হাট এলএসডিতে চলতি ২০২৪-২৫ আমন মৌসুমে ৩৩টাকা কেজি দরে প্রতি মন ১৩২০ টাকা করে ১১শ ১১মেঃটঃ ধান সংগ্রহ করা হবে। ধান বিক্রয়ের ক্ষেত্রে অত্র এলাকার কৃষকদের অনলাইনে রেজিষ্টেশন করতে হবে। যে কৃষক আগে রেজিষ্টেশন করবেন তাকে আগে অনুমোদন দেয়া হবে। অনুমোদন পরবর্তী ১৫দিনের মধে কৃষককে জয় মনিরহাট এলএসডিতে ধান বিক্রয় করতে হবে। উপজেলা কৃষি অফিসার আব্দুল জব্বার বলেন, এ বছর উপজেলায় আমন ধান চাষের লক্ষমাত্রা ছিলো ১৬ হাজার ৮৬০ হেক্টর, যেটা আমাদের অর্জিত হয়েছে। অলরেডি কর্তন শুরু হয়েছে প্রায় অর্ধেক (সারে ৮হাজার হেক্টর) ধান কর্তন করা হয়েছে। আমাদের ফলন এবার সন্তোষজনক। অনুকূল পরিবেশ ছিল। রোগ, পোকা-মাকর তেমন ছিলো না। মাঠে উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ সার্বক্ষনিক কৃষকদের কাছে গিয়ে প্রয়োজনীয় পরামর্শ দিয়েছেন। কৃষি উপকরণ গুলো সঠিক সময়ে ডেলিভারি দেয়ার কারনে আমনের যে লক্ষমাত্রা সেটি অর্জন করতে সক্ষম হয়েছি। হাইব্রীড ৫.৭০ মেঃটঃ পার হেক্টর। উফসি ৪.৫ মেঃটঃ পার হেক্টরে পেয়েছি এতে কৃষকরা খুশি। ### |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
আলফাডাঙ্গায় ইরিব্লকের সেচ মোটর চুরির ঘটনায় থানায় মামলা;গ্রেফতার-২
পাইকগাছায় কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর ব্যবস্থাপনা পরিষদের নির্বাচন সম্পন্ন
সাজেকও বাঘাইছড়ির দূর্গম পাহাড়ি গ্রামে বিশুদ্ধ পানির তীব্র সংকট
খাগড়াছড়িতে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে পুলিশ লাইন্স স্কুল চ্যাম্পিয়ন, সাইফাতের দুর্দান্ত সেঞ্চুরি
