ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল 'উইন্টার ক্যাম্প' আয়োজন
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 14 December, 2024, 3:41 PM

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল 'উইন্টার ক্যাম্প' আয়োজন

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল 'উইন্টার ক্যাম্প' আয়োজন

শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক দক্ষতা উন্নয়নে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল, ইংলিশ মিডিয়াম, ধানমন্ডি ও উত্তরা শাখা ১১ থেকে ১৩ ডিসেম্বর ২০২৪ তারিখে আয়োজন করে 'উইন্টার ক্যাম্প ২০২৪'। তিনদিনের এই ক্যাম্পে শিক্ষার্থীরা পেয়েছে শিক্ষা, বিনোদন ও দক্ষতা উন্নয়নের সমন্বয়ে একটি বাস্তবভিত্তিক অভিজ্ঞতা।  

ক্যাম্পে ছিল খেলা (ফুটবল, ব্যাডমিন্টন, সাঁতার), শৈল্পিক কাজ (আর্ট, ক্রাফট, ক্রিয়েটিভ রাইটিং), আডভেঞ্চার (টেন্টিং, নৌকা ভ্রমণ), এবং ভিআর ও ঝঞঊঅগ কার্যক্রম। শিক্ষার্থীরা শিখেছে কোডিং, রান্না, সামাজিক দায়িত্ববোধ, নেতৃত্ব ও দলগত কাজের কৌশল।  

এছাড়া, ছিল *যোগব্যায়াম, বই পড়ার আসর, বিভিন্ন কর্মশালা ও পরিবেশ সংরক্ষণমূলক কার্যক্রম। এই ক্যাম্প শিক্ষার্থীদের শারীরিক, মানসিক ও সৃজনশীল দক্ষতা উন্নয়নের পাশাপাশি তাদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে বিশেষ ভূমিকা রাখে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status